
বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয় বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা নির্দেশনায়।
বান্দরবান জেলা বিএনপির অন্যতম সদস্য,সদর উপজেলা বিএনপির সাবেক সদ্স্য সচিব বাবু চ নু মং এর আয়োজনে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়।
দোয়া পরিচালনা করেন বান্দরবান রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধক্ষ্য ভদন্ত উ কেতু থের।
দোয়া প্রার্থনায় উপস্থিত ছিলেন জামছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অংচ মং,কুহালং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চাইউ গ্য মেম্বার,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অংসা হ্লা মারমা,জেলা জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের আহবায় নুথোয়াইচিং মারমা সহ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন