ABN BANGLA TV
১৮ নভেম্বর ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে পরিবেশ অধিদপ্তরের অভিযানে বাধা, এনসিপি নেতা সহ শতাধিক জনের বিরুদ্ধে মামলা।

বান্দরবানে পরিবেশ অধিদপ্তরের অভিযানে বাধা, এনসিপি নেতা সহ শতাধিক জনের বিরুদ্ধে মামলা।

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের লামায় অবৈধ ইটভাটা নির্মাণ ও পাহাড় কাটার বিরুদ্ধে যৌথ অভিযানের সময় বাধা দেওয়ায় এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক রুমেলসহ ১১ জনের নামে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

১৭ নভেম্বর (সোমবার) লামা থানায় মামলা দায়ের করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন। ‘দন্ডবিধি ১৮৬০’ এর ১৪৩, ৩৪১, ১৮৬, ৫০৬ আইনে মামলা দায়ের করা হয়।

তিনি জানান, ইটভাটায় অভিযানের সময় এলাকার মানুষরা কাফনের কাপড় পরে শুয়ে ছিল। পরে আমরা আর অভিযান চালাতে পারিনি। সেখানে স্থানীয়সহ এনসিপি নেতাও জড়িত ছিল। একই সাথে চকরিয়ার কয়েকজন গণমাধ্যমকর্মী ছিল। তারাও আমাকে হুমকি দিচ্ছে। আমরা এখন অনিরাপত্তায় ভুগছি, তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, লামা ফাইতং এলাকায় প্রায় ৩০টির মতো অবৈধ ইটভাটায় অভিযানে করেন পরিবেশ অধিদপ্তরসহ যৌথবাহিনীর সদস্যরা। সেখানে ফাইতং সড়কে সাদা কাফনের কাপড় পরে ঘুমিয়ে ছিলেন ভাড়াটে লোকজন। পরে প্রশাসনের লোকজন বাধার মুখে পড়ে অভিযান বন্ধ করে ফিরে আসেন। এরপর লামা থানায় ১১ জনসহ অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তির নামে মামলা করে পরিবেশ অধিদপ্তর।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, ফাইতংয়ের অবৈধ ইটভাটায় অভিযানের সময় এনসিপি নেতাসহ ভাড়াটে কয়েকজন বাধা দিয়েছে। প্রশাসনের কর্মকর্তারা বাধার মুখে পড়ে ফিরে আসেন। যারা বাধা দিয়েছে, তাদের নামে লামা থানায় মামলা দায়ের করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০