
বাঁশখালী আসনে ড. কর্নেল অলি আহমদ ঘোষিত এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী সাবেক জেলা পিপি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরীর সমর্থনে শুক্রবার রাতে বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন, পৌরসভা এলডিপির সভাপতি আনিসুর রহমান, ইউপি সদস্য মোহাম্মদ আমির হোসাইন তালুকদার, প্রবীণ মুরুব্বি আবু নঈম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তাহের, এ্যাডভোকেট রফিকুল ইসলাম, হাফেজ মোহাম্মদ দিদার প্রমুখ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের বশিরুল্লাহ মিয়াজী বাজারে গণসংযোগ করেন সাবেক এমপি কফিল উদ্দিন চৌধুরী।
মন্তব্য করুন