ABN BANGLA TV
১০ নভেম্বর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

থানচিতে জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী পালন।

থানচিতে জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী পালন।

 

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলায় জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও পার্বত্য চট্টগ্রামের স্বনামধন্য নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে র্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে জনসংহতি সমিতির উদ্যোগে, বলিপাড়া এলাকাবাসী আয়োজনে মানবেন্দ্র নারায়ণ লারমা ৪২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কর্মসূচির হিসেবে স্মরণ সভার পালন করা হয়।

কর্মসূচির শুরুতে উপজেলা বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে সাঙ্গু সেতু সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলার বলিপাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা স্মরণে আলোচনা সভা করা হয়।

মানবেন্দ্র নারায়ণ লারমা স্মরণ করে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সভায় বক্তারা মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন, আদর্শ ও পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ের সংগ্রামের কথা তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যং পাড়া কারবারি মংঞোচিং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুথাং পাড়া কারবারি এওয়াং খুমী, ইমারাং ত্রিপুরা, বলিপাড়া কারবারি মংবাথোয়াই মারমা, জনসংহতি সমিতির বলিপাড়া ইউনিয়ন কমিটি সাধারণ সম্পাদক শান্তি চাকমা ও উপজেলা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সিংওয়াইমং মারমা প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন, জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক অলিন্দ্র ত্রিপুরা। এছাড়া জনসংহতি সমিতির, এলাকার জনসাধারণ সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন পার্বত্য চট্টগ্রামের স্বার্থ রক্ষায় আপসহীন নেতা। তার দেখানো পথেই আজও পার্বত্য অঞ্চলের মানুষ ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

স্মরণ সভা শুরুতেই তার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। কর্মসূচিতে জনসংহতি সমিতি, নারী সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০