
চট্টগ্রামের চন্দনাইশে রতন দাশ (৪৫) নামে এক প্রতিবন্ধির বসতঘর ভাংচুর ও পরিবারের সদস্যদের মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার (৯ নভেম্বর) বিকালে বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মাইগাতা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা জানান, বাপ্পী দাশ তার শ্বাশুড়ির খরিদকৃত বসত ভিটায় প্রতিবন্ধি স্বামীকে নিয়ে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছিল। সেভিটায় পুরনো মাটির ঘর নষ্ট হয়ে গেলে তারা সেটি ভেঙে টিনশেট দিয়ে ঘর নির্মাণ করেন। সম্প্রতি টিনের ঘরও নষ্ট হয়ে গেলে সেট পুনরায় মেরামত করতে করে। এ অবস্থায় অভিযুক্ত বিবাদীগন তাদের বিরুদ্ধে নানানরকম মিথ্যা অভিযোগ,ভুয়া ও ভিত্তিহীন দাবি তুলে তাদের বসতভিটা দখল করার পাঁয়তারা করেন।
জানা যায়, গত কয়েকদিন আগে গভীর রাতে অভিযুক্ত কৃঞ্চ দাশের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী দেশিয়ী অস্ত্র ও লাঠিসোটা বাপ্পী দাশের বসতঘরে ভাংচুর করতে থাকে। এসময় বাধা দিলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়।
ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের ও সংবাদ প্রকাশ করায় অভিযুক্ত ব্যক্তিরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে পুনরায় তাদের পরিবারকে মামলা-হামলাসহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এমতাবস্থায় ভুক্তভোগী পরিবার অসহায় হয়ে নিজেদের আত্মরক্ষার জন্য এলাকাবাসীদের নিয়ে মানববন্ধনের আয়োজন করেন।
মন্তব্য করুন