
গতকাল রাতে বিরামপুর গ্রামে ঝগড়ায় চারটি ঘর আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দিল দুর্বৃত্তরা।
২৫ অক্টবর ২৫ ইং (শনিবার) ব্রাহ্মণবাড়িয়া সদর সাদেক পুর ইউনিয়ন বিরামপুর গ্রামে ২০০ টাকার লুডু বাজি খেলা নিয়া আবারও ভয়াবহ ঝগড়া। পুলিশ জানায়, আধিপত্য কে কেন্দ্র করে সকাল ৫ টা থেকে ঝগড়া শুরু হয়। প্রায় ৮ ঘন্টা রক্তক্ষয়ি সংঘর্ষের মধ্যে সমাপ্ত ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য কে কেন্দ্র করে ঝগড়ার সূএপাত চলছে।
দীর্ঘদিন ধরে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সঙ্গে একই গ্রামের সাচ্চু গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে উত্তেজনার জেরে দুপক্ষের লোকজন মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট পরে এবং হাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাসিরউদ্দিন (৬৫) গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিভিন্ন মাধ্যমে মিমাংসা করার চেষ্টা করলে শেষ হয়নি।তারি ধারাবাহিক গতকাল রাতে ২০০ টাকার লুডু খেলা কে কেন্দ্র করে ঝগড়ার সৃষ্টি। এতে করে দুর্বৃত্তরা গ্রামের ৪ টি ঘরে আগুন জ্বালিয়ে দিলে পুড়ে ছাই হয়ে যায়।
আর সেই সূএ ধরে সকল বেলাতে বিভিন্ন ঘরে আগুন জ্বলতে দেখা গেছে।
ইতিমধ্যে একজনের মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।৩০ জনের অধিক আহত হয়েছে বলে জানা যায়।
রাতে পুলিশ এসে ঝগড়া থামামোর চেষ্টা করেও কোনো সমাধান হয়নি।
সকল ৫ টা থেকে দুই পক্ষ দেশি অস্র, তীর, বল্লম, লান্দা , মাথায় হেলমেট, বাঁশের কাটি, মুলি এবং শরীরে হলুদ ড্রেস পরে এক পক্ষ অপর পক্ষ কে আক্রমন শুরু করতে দেখা গিয়েছে।
আজ সকলে চুড়ান্ত সংঘর্ষে একজনের প্রাণহানি হয় ও কয়েক জন আহত হয়ে হসপিটালে ভর্তি হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য করুন