ABN BANGLA TV
১৪ অক্টোবর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনের উপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল।

আগামী নির্বাচনের উপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল।

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনের উপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র উত্তরণের একটা সুযোগ পেয়েছি। আমরা এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি, মুক্তভাবে কথা বলতে পারি।

মির্জা ফখরুল বলেন, বিগত স্বৈরাচারী আমলে সামগ্রিকভাবে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে নির্যাতিত হয়েছেন। প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, তিনজন এমপিসহ সতের’শ নেতা কর্মীকে গুম করা হয়েছে। যাদের এখনো কোনো হদিস পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থনা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের রাজনৈতিক কর্মী যারা আছেন এখন অন্তত রাতে ঘুমোতে পারছেন। আমার ঠাকুরগাঁওয়ের অনেক নেতাকর্মী দীর্ঘ ১৫ বছরে কারাগারে থেকেছেন এবং মিথ্যা মামলায় সাজা প্রাপ্ত হয়েছেন। আমাদের নেতা তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশ থেকে নির্বাসিত করা হয়েছে। যার কারণে তিনি এখনো বাংলাদেশে ফিরতে পারছেন না।

গণতন্ত্র নিয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের কোন বিকল্প নেই গণতন্ত্রের বিকল্প গণতন্ত্রই। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতেই আমাদের এ রাষ্ট্র গঠন করতে হবে। গণতন্ত্রের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে যেখানে অনেক মতামত থাকবে। সমস্ত মতামত গুলো এক হয়ে একটা জায়গায় এসে তবেই গণতন্ত্র বিকাশিত হবে।

সংবাদ কর্মীদের নিয়ে তিনি বলেন, গণতন্ত্র রাষ্ট্রের একটা বড় খুঁটি হচ্ছে দেশের সংবাদ কর্মীরা। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্ত ভাবে কথা বলার আমরা স্বাধীনতা পেয়েছি। সময় এসেছে দেশের গণমাধ্যম কর্মীদের স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করার। তবে নিরপেক্ষতার সাথে প্রকৃত তথ্য উপস্থাপনের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানিয়েছেন তিনি।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০