ABN BANGLA TV
১৪ অক্টোবর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আম-ছালা দুইটাই হারানোর শঙ্কা জামায়াত ইসলামীর।

আম-ছালা দুইটাই হারানোর শঙ্কা জামায়াত ইসলামীর।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হলে ‘আম ও ছালা দুইটাই যাবে’। জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বর মাসে পৃথকভাবে গণভোট করার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসব কথা এই জামায়াত নেতা।

বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন এবং জামায়াতের ৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডা. তাহের।

ডা. তাহের বলেন, জাতীয় নির্বাচন এবং জুলাই সনদকে সাংবিধানিকভাবে ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট, এই দুটি বিষয় একসঙ্গে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত থাকলেও জামায়াত মনে করে এটি আলাদাভাবে হওয়া আবশ্যক।

তিনি হুঁশিয়ারি দেন, জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট হয় আর কোনো ঝামেলা হয়, তাহলে আম-ছালা দুটোই যাবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের দিন সব দল ব্যস্ত থাকবে। সবাই জাতীয় নির্বাচনের দিকে কনসার্ন থাকবে। দেখা যাবে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ বা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা (গণভোটের ব্যালট) পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। তাকে আরেকটা ভোট দেওয়ার জন্য কে চাপাচাপি করবে? কারণ, দলীয় কর্মী-সমর্থকেরা তখন জাতীয় নির্বাচনের ভোটের জন্য দৌড়বে।

জামায়াতের নায়েবে আমির বলেন, গণভোট একটি সহজ নির্বাচন, যা জাতীয় নির্বাচনের সময় পুলিশের সহযোগিতা কেমন হবে তা ‘এক্সপেরিমেন্ট’ করার জন্য আলাদাভাবে করা যেতে পারে। গণভোটের খরচও খুব সামান্য, কারণ একই বাক্স ব্যবহার করে শুধু বাড়তি ব্যালট ও কালির খরচ হবে।

জামায়াতের নায়েবে আমির নির্বাচন কমিশনকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা মনে করি, গণভোটের মতো একটি সহজ নির্বাচন যেন আমরা এখানে এক্সপেরিমেন্ট করতে পারি। জাতীয় নির্বাচনের সময় পুলিশ কীভাবে সহযোগিতা করে সেটা এক্সপেরিমেন্টের জন্য গণভোট করা যেতে পারে।’

তিনি জানান, আমরা জোর দিয়ে অনুরোধ করেছি, যদি জাতীয়ভাবে সিদ্ধান্ত হয়, তবে গণভোটটি যেন আলাদাভাবে নভেম্বরে অনুষ্ঠিত হয়।

এছাড়াও, বৈঠকে ডা. তাহের নির্বাচন কমিশনের কাছে নির্বাচনে পিআর এবং প্রচলিত—এই দুটি পদ্ধতিই বিবেচনায় রাখার পরামর্শ দেন। প্রবাসীদের ভোটাধিকার এবং ভোটার তালিকা নিয়েও আলোচনা হয় বলে তিনি জানান।

তবে, পিআর ও গণভোট আগে না হলে দলের পরবর্তী অবস্থান কী হবে, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট মন্তব্য করেননি।

জামায়াতের প্রতিনিধিদলে ডা. তাহের ছাড়াও ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০