ABN BANGLA TV
১৩ অক্টোবর ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টা ১৭ কোটি মানুষের খাদ্য যোগানসহ আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গাকে।

প্রধান উপদেষ্টা
১৭ কোটি মানুষের খাদ্য যোগানসহ আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গাকে।

 

বাংলাদেশের ক্ষুদ্র ভূখণ্ডে বসবাসরত জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে দেশটি -এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

রবিবার (১৩ অক্টোবর) ইতালির রোমে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন তিনি।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশ একটি ছোট ভূমির দেশ, আয়তনে ইতালির প্রায় অর্ধেক। কিন্তু আমরা ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি। পাশাপাশি আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে, যারা মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে এসেছে।”

তিনি বলেন, “আমরা ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এখন বাংলাদেশ বিশ্বের শীর্ষ ধান, শাকসবজি ও মিঠাপানির মাছ উৎপাদনকারী দেশগুলোর একটি। আমাদের কৃষকরা কৃষি উৎপাদনের ঘনত্ব ২১৪ শতাংশে উন্নীত করেছেন এবং ইতোমধ্যে ১৩৩টি জলবায়ু-সহনশীল ধানের জাত উদ্ভাবন করা হয়েছে।”

কৃষির উন্নয়ন ও খাদ্যনিরাপত্তায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “কৃষকদের যান্ত্রিকীকরণে ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়েছে। পাশাপাশি শক্তিশালী খাদ্য বিতরণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। শিশুদের খর্বতা কমেছে, খাদ্যতালিকা বৈচিত্র্যময় হয়েছে এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “আমি আনন্দিত যে, ২০১৬ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) কর্তৃক প্রতিষ্ঠিত ‘নোবেল পিস লরিয়েটস অ্যালায়েন্স ফর ফুড সিকিউরিটি অ্যান্ড পিস’-এর আমি একজন সদস্য। এটি এখন এফএও’র একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা ভবিষ্যতে আরও ইতিবাচক পরিবর্তনের পথ দেখাবে বলে আমি বিশ্বাস করি।”

ড. ইউনূসের বক্তব্যে বাংলাদেশের কৃষি খাতের সাফল্য ও মানবিক দায়িত্ব পালনের দৃষ্টান্ত তুলে ধরায় উপস্থিত আন্তর্জাতিক প্রতিনিধিরা প্রশংসা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০