
চট্টগ্রামের চন্দনাইশে রেলওয়ে মাঠ (রাশিয়ার ফিল্ড) ইজারার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘন্টা ব্যাপী উপজেলার দোহাজারী পৌরসভাস্থ বৃহত্তর দোহাজারী বাসীর উদ্দ্যেগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন দোহাজারী পৌর সদরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বি.এন.পি, এলডিপি, জামায়েত ইসলাম, আহলে সুন্নত, ইসলামিক ফ্রন্ট, সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ইজারা বাতিলের দাবীর ব্যানারে অংশ গ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন রাশিয়ার ফিল্ড খ্যাত উমুক্ত রেলওয়ে মাঠ একটি কুচক্রী মহল ইজারা দেওয়ার জন্য পাঁয়তারা করছেন। রেলওয়ে কর্তৃপক্ষ আগমী ১২অক্টোবর টেন্ডার প্রদানের তারিখ ও ঘোষনা করে ইতি মধ্যে টেন্ডার ফরম বিক্রি শুরু করেছেন। বক্তাগণ রেলওয়ে মাঠের উপর হস্তক্ষেপ না করে ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন- সাংবাদিক নাছির উদ্দীন বাবলু। সাংবাদিক জোবাইর বিন আরজু সঞ্চলনায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলার এলডিপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল। দোহাজারী পৌর এল.ডিপির সভাপতি লেয়াকত আলী, সম্পাদক জামাল উদ্দীন, জামায়াতের আমীর জমির আদনান, ইসলামিক ফ্রন্টের সভাপতি ডাক্তার মোঃ কলিম, এলডিপির নেতা নাছির উদ্দীন বি.এন.পি নেতা শাহ্ জাহান, ব্যবসায়ী সমিতির সম্পাদক নাজিম উদ্দীন প্রমুখ।
মন্তব্য করুন