ABN BANGLA TV
৮ অক্টোবর ২০২৫, ৫:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ০৯ পিস স্বর্ণের বার সহ একজন আসামী আটক।

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ০৯ পিস স্বর্ণের বার সহ একজন আসামী আটক।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পুটখালী বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা স্বর্ণের একটি চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার করতে পারে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়ক, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ সফিয়ার রহমান এর নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহল দল পুটখালী গ্রামস্থ উত্তরপাড়া নামক স্থানে পাকা রাস্তার পার্শ্বে কৌশলে অবস্থান নেয়। কিছু সময় পর বিজিবি টহল দল উত্তরপাড়া হতে পুটখালী অভিমুখে ০১ জন সন্দেহজনক ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে। উক্ত ব্যক্তি না থেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বিজিবি টহল দল ধৃত মোঃ মনিরুজ্জামান (৩৭), পিতা-মোঃ কাদের আলী সর্দার, গ্রাম-পুটখালী উত্তরপাড়া, পোষ্ট-বালুন্ডা, থানা-বেনাপোলপোর্ট, জেলা-যশোরকে তল্লাশী করে তার কোমরে কস্টেপ দ্বারা অভিনব কায়দায় লুকায়িত ১.০৪৯ কেজি ওজনের ০৯ পিস স্বর্ণের বার আটক করে।

স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১.০৪৯ কেজি, যার মূল্য ১,৮০,৫২,২৪১/- টাকা এবং ০১টি মোবাইল ফোন ১,০০০/-টাকা।

*আনুমানিক সর্বমোট সিজার মূল্য ১,৮০,৫৩,২৪১/- (এক কোটি আশি লক্ষ তিপ্পান্ন হাজার দুইশত একচল্লিশ) টাকা।*

উক্ত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিস, যশোর এবং মোবাইল ফোনসহ আসামী বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০