
চট্টগ্রাম সাতকানিয়ার মধ্যম চরতী এলাকার বাসিন্দা মোজাহের মিয়া (৬৫), যিনি স্থানীয়ভাবে ‘মাঝি’ নামে পরিচিত ছিলেন, নিখোঁজ হওয়ার একদিন পর মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সন্ধ্যায় বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নস্থ সাঙ্গু নদীর কানু মাঝির ঘাটে তাঁর মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মোজাহের মিয়া দীর্ঘদিন ধরে মধ্যম চরতীর ২নং ওয়ার্ড এলাকায় নৌকায় নদী পারাপারের কাজ করতেন।
মন্তব্য করুন