ABN BANGLA TV
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রোয়াংছড়িতে নবাগত ইউএনও’র যোগদান: সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার আহ্বান।

রোয়াংছড়িতে নবাগত ইউএনও’র যোগদান: সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার আহ্বান।

 

রোয়াংছড়ি প্রতিনিধিঃ চিংনু মং মারমা।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন তাজমিন আলম তুলি। সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় সভার মাধ্যমে তিনি স্থানীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে পরিচিত হন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মংসিংনু মারমার সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও তাজমিন আলম তুলি। সভায় স্বাগত বক্তব্যে তিনি বলেন, “পূর্বে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করার সুবাদে পাহাড়ি এলাকার কর্মপরিবেশ সম্পর্কে আমার কিছুটা ধারণা রয়েছে। তা সত্ত্বেও, এই অঞ্চলের উন্নয়নে স্থানীয় জনসাধারণের সহযোগিতা অপরিহার্য।” তিনি আরও বলেন, “আমি আশা করি, আপনারা সকলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন এবং নিজ নিজ অবস্থান থেকে আমাকে সহযোগিতা করবেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. এসাহনুল হক, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. সাকের আহমেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মেহেদি জামান, মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন দেওয়ান, ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলটন দস্তগির এবং সমাজসেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমা।
এ ছাড়া কারবারী ও হেডম্যান কল্যাণ সমিতির সভাপতি ও বেতছড়া হেডম্যান হ্লাথোয়াইহ্রী মারমা, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা এবং ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় গুরু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন ও নবাগত ইউএনওকে স্বাগত জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০