ABN BANGLA TV
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান কেএসমং এর উদ্যোগে ৪০০ জন পেলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা।

বান্দরবান কেএসমং এর উদ্যোগে ৪০০ জন পেলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা।

 

বান্দরবান প্রতিনিধি:

 

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কেএসমং’র নিজস্ব উদ্যোগে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় উপজেলার প্রান্তিক জনপদে দুঃস্থ-অসহায় মানুষের সেবায় দিনব্যাপী আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিনভর ২নং তারাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও চট্রগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সহযোগীতায় এ-চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় ২নং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং।
চট্রগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ আট জনের একটি মেডিকেল টিম শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র প্রদান, চশমা প্রদান ও চোখের ছানি অপারেশন ইত্যাদি সেবা প্রদান করেন।
তারাছা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে চক্ষু সেবা নিতে আসা রোগীরা বলেন, আজ বিনামূল্যে ডাক্তারকে চোখ দেখাতে পেরেছি। চোখ পরীক্ষা করে ওষুধ ছাড়াও ডাক্তার ফ্রি চশমাও দিয়েছে। আমরা গ্রামবাসীরা খুব উপকৃত হয়েছি এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়ে। তাছাড়া চোখে ছানী পড়া রোগীদেরকেও সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করানো হবে।
২নং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উনুমং বলেন, আজ আমার ইউনিয়নের অনেক অসহায় মানুষ বিনামূল্যে চোখের ডাক্তার দেখাতে পেরে দারুণ খুশি হয়েছে। এমন মানবিক উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে এই প্রত্যাশা বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের আয়োজকের কাছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি কেএসমং বলেন, একটা মানুষ নিজের চোখ দিয়ে যদি কিছুই দেখতে না পারে, তাহলে তার কোন মূল্য নাই। তাই চট্রগ্রামের চক্ষু চিকিৎসকরা তারাছা ইউনিয়নে ১০০০ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। চোখে ছানি পড়া বা চোখের অপারেশন করতে হবে এরকম প্রতি রোগীদের জন্য ৬০ হাজার করে বরাদ্দ করা হয়েছে।
দিনব্যাপী এই আয়োজনে মোট ৪০০ জন চোখের রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া ৯৭ জন ছানী পড়া রোগী সনাক্ত এবং ১২ জন চোখের মাংস বৃদ্ধি রোগী সনাক্ত করা হয়। ছানী পড়া রোগীদের আগামী ১৪ অক্টোবর চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে অপারেশন করার কথা জানিয়েছেন চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠান আয়োজকেরা।
আয়োজিত চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের ডা: সৌমেন তালুকদার, ডা: শুভ চক্রবর্তী, ডা: মো: জসিম উদ্দিন, তারাছা মৌজার হেডম্যান উনিহ্লা মারমা বলেন আাদিবাসী ফোরাম সাধারণ সম্পাদক উছোমং মারমা, সাবেক চেয়ারম্যান শম্ভু কুমার তঞ্চগ্যা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন যমুনা টিভির প্রতিনিধি বার্টিং মারমা আর ও উপস্থিত ছিলেন এবিএন বাংলা টিভির চেয়ারম্যান ও দৈনিক নববানী পএিকার জেলা প্রতিনিধি মো আসমত হোসেন আর ও উপস্তিত ছিলেন দৈনিক নববানী পএিকার চট্টগ্রাম বুরো প্রধান ডেবিট সাহা, আরও উপস্তিত ছিলেন দৈনিক জনকন্ঠ পএিকার প্রতিনিধি মো রহিম আরও উপস্থিত ছিলেন সাংবাদিক বাবুল খান, আরও উপস্থিত ছিলেন কালের কন্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি রিমন পালিত, আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রনি আরও উপস্থিত ছিলেন কিকিউ মারমা এই সময় আরও অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০