
বান্দরবান, ২২ সেপ্টেম্বর, ২০২৫: জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোয়াংছড়ি উপজেলায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোয়াংছড়ি উপজেলার ১ নং রোয়াংছড়ি ইউনিয়নে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস,টি রঞ্জন তঞ্চঙ্গ্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বান্দরবান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বাবু মাওসেতুং তঞ্চঙ্গ্যা।
তিনি তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে শক্তিশালী করতে নতুন সদস্যদের যুক্ত হওয়া জরুরি। তার বলিষ্ঠ নেতৃত্বে এই কর্মসূচি সফল হয়।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
রবিসেন তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি, বিএনপি
গান্ধি লাল তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক বিএনপি
ক্রাইসিমং মারমা, সাংগঠনিক সম্পাদক বিএনপি
বিজয় কেতন তঞ্চঙ্গ্যা, যুব বিষয়ক সম্পাদক (তিনি অনুষ্ঠান সঞ্চালনাও করেন)
পূর্ণকুমার তঞ্চঙ্গ্যা, মৎস্য বিষয়ক সম্পাদক বিএনপি
স্বাধন কুমার তঞ্চঙ্গ্যা, কৃষি বিষয়ক সম্পাদক বিএনপি
উত্তম তঞ্চঙ্গ্যা, সভাপতি, রোয়াংছড়ি উপজেলা ছাত্রদল।
স্মৃতিময় তঞ্চঙ্গ্যা, যুগ্ম সম্পাদক, রোয়াংছড়ি উপজেলা ছাত্রদল।
অংসাইন মারমা, সহ-সভাপতি, ১ নং রোয়াংছড়ি ইউনিয়ন বিএনপি।
বক্য মারমা, যুগ্ম সম্পাদক, ১ নং রোয়াংছড়ি ইউনিয়ন বিএনপি
বান্দরবান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ জাবেদ রেজার নির্দেশনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন