ABN BANGLA TV
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধর্মীয় উৎসব উপলক্ষে সেনাবাহিনীর মানবিক সহায়তা।

ধর্মীয় উৎসব উপলক্ষে সেনাবাহিনীর মানবিক সহায়তা।

থানচি (বান্দরবান) প্রতিনিধি।

 

প্রাকৃতিক রূপ ও বৈচিত্র এর এক অনন্য নৈসর্গ আমাদের এই বান্দরবান জেলা। বিভিন্ন ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতির এক বন্ধনে গড়ে উঠেছে এই জনপদ। জীবনযাত্রার মানোন্নয়ন এর পাশাপাশি সার্বিক উন্নয়নের জন্য বরাবরের মতো কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। ধর্মীয় আচার অনুষ্ঠানেও বান্দরবান রিজিয়নের অবদান উল্লেখযোগ্য।

সকল সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন নবান্ন উৎসব। বম, ত্রিপুরা ও ম্রো সহ সকল উপজাতির মধ্যে নবান্ন উৎসবকে আরো সৌন্দর্যমন্ডিত করার লক্ষে পাশে ছিল বাংলাদেশ সেনাবাহিনী।

রবিবার (১৪ সেপ্টেম্বর), ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের-এর অধিনায়ক এর পক্ষ হতে বাকলাই পাড়া সাবজোনের অন্তর্গত বাকলাই পাড়া এবং প্রাতাপাড়া পাড়ায় নবান্ন উৎসব উপলক্ষে পাড়াবাসীর জন্য মিষ্টান্ন বিতরন এবং আর্থিক সহায়তা প্রদান করেন, বাকলাই পাড়া সেনা সাবজোনের সাবজোন কমান্ডার, মেজর মুহাম্মদ আরাফাত রোকনী।

ধর্মীয় উৎসবের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনীকে পাশে পেয়ে বাকলাই পাড়ার কারবারি থংলিয়ান বম বলেন, আমাদের এই নবান্ন উৎসবে বাংলাদেশ সেনাবাহিনী যে পাশে রয়েছে এতে আমরা অনেক আনন্দিত। সেনাবাহিনীর সহযোগিতার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। বাকলাইপাড়ার পাড়ার স্কুল শিক্ষক জয় রাম বম বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতা আমাদের উৎসবকে আরো বেশি আনন্দের করে তোলে। সেনাবাহিনীকে পাশে পেয়ে পাড়ার সকলে আমরা অনেক খুশি। প্রাতা পাড়ার কারবারি পার্কেলিং বম বলেন ‘সেনাবাহিনী সহযোগিতায় আমরা পুনরায় পাড়ায় ফিরতে পেরেছি। পাড়ার উন্নয়নের পাশাপাশি আজকের এই দিনেও সেনাবাহিনীর অবদানে আমরা সকল পরিবার অনেক আনন্দিত। তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তার কারণে আজ আমরা শান্তি পূর্ণভাবে জীবন যাপন করতে পারছি।

নবান্ন উৎসব আয়োজনের ব্যাপারে অধিনায়ক, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলেন, উৎসব হলো একটি আনন্দের দিন। পাড়ার সকল গুরুত্বপূর্ণ দিনে সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং থাকবে। সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের জন্য একটি বড় সমর্থন এবং আনন্দ-উল্লাসের উৎস হিসেবে কাজ করেছে। শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারা বজায় রাখতে আমাদের নিরলস প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০