ABN BANGLA TV
১১ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁশখালী’র প্রধান সড়ক চার লেন করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান।

বাঁশখালী’র প্রধান সড়ক চার লেন করার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

 

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের আওতাধীন “আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি)” (আর-১৭০) আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রসস্থ করণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বরাবর এ স্মারকলিপি জমা দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য, জুলাই যোদ্ধা ও সমাজকর্মী মুহাম্মদ নিজাম উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও এডিশনাল পিপি ইফতেখার হোসেন মহসিন, এডিশনাল পিপি এডভোকেট মফিজুল হক, এডভোকেট সরওয়ার কামাল, আইনজীবী দৌলত আকবর, এডভোকেট আরিফুল হক তায়েফ, চট্টগ্রাম মহানগর ওলামা দলের সদস্য সচিব জয়নাল আবেদিন, তরুণ লেখক ও কলামিস্ট তৌহিদ-উল বারী, ব্যবসায়ী সিরাজুল করিম মানিক, জুলাই যোদ্ধা মোহাম্মদ সাগর, জুলাই যোদ্ধা আরাফাতুল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ মাহফুজ প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, এই আঞ্চলিক মহাসড়ক দিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারসহ ৮ উপজেলার লাখো মানুষ প্রতিদিন যাতায়াত করে। একই সঙ্গে শিল্পকারখানা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রকল্প, বন্দর, কৃষিজ পণ্য, লবণ, চিংড়ি, সমুদ্রের মৎস্যসম্পদ, চা পাতা ও পর্যটনশিল্পের পরিবহন নির্ভর করে এই সড়কের ওপর। সড়কটি চার লেনে প্রসস্থ করা হলে চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়া অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মিত প্রায় ১১ হাজার কোটি টাকার ট্যানেল বর্তমানে দক্ষিণ চট্টগ্রামের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে প্রত্যাশিত সুফল দিতে পারছে না। প্রতিদিন প্রায় ২৮ লাখ টাকা ভর্তুকি দিয়ে টানেল পরিচালনা করতে হচ্ছে, যা রাষ্ট্রের জন্য লোকসানের বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই বাঁশখালী হয়ে পেকুয়া-চকরিয়া-কক্সবাজার মহাসড়ক দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানানো হয় স্মারকলিপিতে। সংশ্লিষ্টরা বলেন, কর্ণফুলী টানেলের সর্বোচ্চ সুফল পেতে হলে এ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০