ABN BANGLA TV
১ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গারাংগিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে সন্ত্রাসী কায়দায় তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ।

গারাংগিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে সন্ত্রাসী কায়দায় তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ।

 

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া এলাকায় অবস্থিত গারাংগিয়া রব্বানী মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে সন্ত্রাসী কায়দায় তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জনৈক এটিএম রশিদ উদ্দিন শাহিন ওরফে লেইঙ্গা শাহিন ও তার সহযোগীদের বিরুদ্ধে। এতে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটে গত ৩১ আগস্ট (রবিবার) বেলা সাড়ে ১২টার দিকে। প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা সূত্রে জানা যায়, ঘটনার দিন রশিদ উদ্দিন শাহিন কিছু বহিরাগত যুবক ও বখাটে নিয়ে মাদ্রাসায় প্রবেশ করে অধ্যক্ষ নুরুল আলম ফারুকীর কক্ষে ঢুকে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। পরিস্থিতির অবনতি হওয়ায় অধ্যক্ষ ফারুকী ক্লাস পরিদর্শনে চলে যান। পরবর্তীতে ক্লাস কার্যক্রম শেষে ফিরে এসে তিনি দেখতে পান তার অফিস কক্ষে তালা লাগানো। ঘটনার পর প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়।

অধ্যক্ষ ফারুকী জানান, “গারাংগিয়া রব্বানী মহিলা মাদ্রাসা একটি সার্বজনীন শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সভাপতি হলেন চট্টগ্রামের এডিসি (শিক্ষা)। এ ধরনের অবৈধ অনুপ্রবেশ বা সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।” তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে তিনি ইতিমধ্যেই এডিসি (শিক্ষা) এবং সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। শিক্ষার্থীদের নিরাপত্তাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার।”

স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসা কমিটির সদস্য হতে না পারায় ক্ষোভ থেকে রশিদ উদ্দিন শাহিন পূর্বেও একাধিকবার অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছেন। তার ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে গিয়ে গত এক বছরে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে রশিদ উদ্দিন শাহিনকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় জানতে পেরে “পরে কথা বলবেন” বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহি উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গারাঙ্গিয়া ইসলামিয়া রব্বানী মহিলা মাদ্রাসা দীর্ঘদিন ধরে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই ধরনের ঘটনা প্রতিষ্ঠানটির সুনাম ও কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০