ABN BANGLA TV
২৬ আগস্ট ২০২৫, ১:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত আটক।

লামায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত আটক।

মোঃ শফিকুল ইসলাম বান্দরবান প্রতিনিধি :-

বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউনিয়নের (৪ নং ওয়ার্ড) ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনা জানাজানি হয় ২৫ আগস্ট সন্ধ্যার দিকে।

এ ঘটনায় ধর্ষণে অভিযুক্ত মোঃ ইমরানকে আটক করেছে লামা থানাধীন আজিজনগর ফাঁড়ির পুলিশ। অভিযুক্ত ইমরান একই এলাকার নুর আহম্মদ বাসির ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, ২৪ আগস্ট ভিকটিমের বাবা কাজের সুবাদে ঘরের বাইরে ছিলেন এবং মা ভিকটিমের বড় বোনের ডেলিভারি সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ছিলেন। এই সুযোগে বিকেল সাড়ে পাঁচ টার সময় ভিকটিমকে ঘরে একা পেয়ে অভিযুক্ত ইমরান ধর্ষণ করে।

ঐদিন ঘরে কেউ না থাকায় ভিকটিম কেউকে কিছু বলতে পারেনি। পরের দিন ২৫ আগস্ট বিকেলে ভিকটিম পার্শ্ববর্তী এক মামিকে বিষয়টি জানালে ঘটনাটি আস্তে আস্তে জানা জানি হয়। পরে এলাকাবাসী এবং স্থানীয় মেম্বার মিলে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় ইউপি সদস্য মো: আবুল হাসেম জানান, ধর্ষণের বিষয়টি সন্ধ্যায় জানতে পারি এবং এলাকাবাসীদের নিয়ে অভিযুক্ত ইমরানকে আটক করে পুলিশে দিয়েছি।

আজিজনগর ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোরশেদ বলেন, আসামীকে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ভিকটিম ও ভিকটিমের পরিবারসহ আসামীকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসের বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। ভিকটিমকে বান্দরবান সদর হাসপাতালে চেকআপের জন্য পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০