ABN BANGLA TV
২০ আগস্ট ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলীকদমে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

আলীকদমে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। পরে আলীকদম বাজারের জনকল্যাণ ডায়াগনস্টিক সেন্টারের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল বশর এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা সরওয়ার জাহান।

আলোচনা সভায় বক্তারা বলেন, “স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দের নয়, বরং গণতন্ত্র রক্ষায় নতুন অঙ্গীকার করার দিন। তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো কার্যক্রম দলের অঙ্গীকারেরই প্রতিফলন।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনছার আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান মোহন, ইমরান তালুকদার, বান্দরবান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফ হোসেন রুবেলসহ আরও অনেকে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের মাধ্যমে দিনটি স্মরণীয় করে তোলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০