ABN BANGLA TV
৯ আগস্ট ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহরাস্তি হাজীগঞ্জে আনোয়ার হোসেন খোকনের পক্ষে গন জোয়ার সৃষ্টি হয়েছে … সাবেক মেয়র মোস্তফা কামাল শাহরাস্তিতে বিএনপির বিজয় র‍্যালী।

শাহরাস্তি হাজীগঞ্জে আনোয়ার হোসেন খোকনের পক্ষে গন জোয়ার সৃষ্টি হয়েছে
… সাবেক মেয়র মোস্তফা কামাল

শাহরাস্তিতে বিএনপির বিজয় র‍্যালী।

মো. জসিম উদ্দিনঃ

শাহরাস্তিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের শাহরাস্তি উপজেলা ও পৌর শাখা আয়োজিত বিজয় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগষ্ট ২০২৫) বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠ থেকে বিজয় র‍্যালীটি শুরু হয়।
বর্নিল সাজে সজ্জিত নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা, চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ছবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ধারণ করেন। র‍্যালীতে সবার দৃষ্টি কাড়ে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজে সজ্জিত এক শিশুর অবয়ব। আবহমান গ্রাম বাংলার চিরায়ত ধানের খেত, কৃষকের পরিচর্যা, ধান কাটা, মাড়াই, বাছাই ও গ্রামীণ পরিবারের বিভিন্ন দৃশ্য আশপাশের মানুষের মন কাড়ে। প্রায় ২শ ফুট দৈর্ঘ্য জাতীয় পতাকার দৃশ্যে গোটা র‍্যালী পরিনত হয় একটুকরো বাংলাদেশে। দলীয় প্রতিক ও কর্মসূচির নান্দনিক এ পরিবেশনা বাংলাদেশী জাতীয়তাবাদের এক আবহ ফুটিয়ে তোলে এলাকাজুড়ে। র‍্যালীটি শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেইট দোয়াভাংগা এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।

প্রধান বক্তার বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সাবেক পৌর মেয়র উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো.মোস্তফা কামাল বলেন , শাহরাস্তি হাজীগঞ্জে আনোয়ার হোসেন খোকনের পক্ষে গন জায়ার সৃষ্টি হয়েছে। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি হিসেবে আনোয়ার হোসেন খোকন ভাই আসছে এই বার্তা আজ আপনাদের দিয়ে দিয়েছি। আমি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের অবস্থান পরিবর্তন করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারীর সঞ্চালনয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মনির হোসেন মিন্টু মিয়াজী, মোশাররফ হোসেন টুটুল, বিল্লাল হোসেন খোকন, শামছুল আলম, এহতেশামুল হক সজীব, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার,পৌর যুবদলের আহবায়ক তাজুল ইসলাম সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি , ফখরুল ইসলাম, ছাত্রনেতা শাহজাহান সম্রাট, মোবারক হোসেন সোহেল প্রমুখ।

দুপুর ২ টার পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে স্থানীয় নেতাকর্মরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকে । বিকাল সাড়ে ৫ টায় বিজয় র‍্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ যাবতকালের সর্ববৃহৎ র‍্যালীতে প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটেছে বলে নেতাকর্মীরা দাবি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০