ABN BANGLA TV
৮ আগস্ট ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বেলকুচিতে বিএনপি’র বিজয় র‌্যালি ও গণসমাবেশ।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বেলকুচিতে বিএনপি’র বিজয় র‌্যালি ও গণসমাবেশ।

 

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বিজয় র‌্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলহাজ্ব সিদ্দিক উচ্চবিদ্যালয় মাঠে সমবেত হন। পরে একটি বিশাল বিজয় র‌্যালি বের হয়ে বেলকুচি সরকারি কলেজ মাঠে গিয়ে সমাপ্ত হয়।

গণসমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপি’র রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপি’র উপদেষ্টা গোলাম মওলা খান বাবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন—বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, জেলা বিএনপি’র উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, জেলা বিএনপি’র সদস্য গোলাম আজম, জেলা বিএনপি’র সহ-তাঁতিবিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য রেজাউল করিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি কেরামত আলী তালুকদার, পৌর বিএনপি’র আহ্বায়ক হাজী আলতাব হোসেন প্রামাণিক, পৌর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, পৌর যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক প্রমুখ।

এ সময় বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দলের শত শত নেতাকর্মী অংশ নেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের নয়, বরং দেশের জনগণের স্বাধীনতা ও ন্যায়ের বিজয়ের প্রতীক। গণতন্ত্র বিরোধী শক্তির হাত থেকে দেশকে মুক্ত রাখতে এই আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০