
জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরবর্তীতে জুলাই বিপ্লব সম্পর্কিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ২জন জুলাই যোদ্ধাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
“জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫” পালন উপলক্ষে আলোচনা সভায় বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপারসহ সকল দপ্তর প্রধান, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন শামীম আরা রিনি, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলা।
মন্তব্য করুন