ABN BANGLA TV
৩ আগস্ট ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রুহিয়ায় চুরি হওয়া ৪টি গরু উদ্ধার, গ্রেফতার-১।

রুহিয়ায় চুরি হওয়া ৪টি গরু উদ্ধার, গ্রেফতার-১।

 

মোঃ আনোয়ার হোসেন, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার পুলিশ সফল অভিযান চালিয়ে চুরি হওয়া চারটি গরু উদ্ধার করেন এবং গরু চুরির সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ভুল্লী থানার দেবীপুর ইউনিয়নের টেপাগাঁও এলাকার আঃ মান্নানের ছেলে সুজন ইসলাম। জানা যায়, গত ১৫ জুলাই রাতের আঁধারে ঠাকুরগাঁও সদর উপজেলার ১ নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেশপুর এলাকার মোঃ আজগর আলীর বাড়ি থেকে পাঁচটি গরু চুরি হয়ে যায়। ২ টি গাই গরু। ১টি কালো গাভ অপরটি হালকা লাল শেওলা। ২টি বাখনা বাছুর। ১টি হালকা লাল অপরটি সাদা কালো। গরু চারটির অনুমানিক মূল্য ২,২০,০০০/= (দুই লক্ষ বিশ হাজার টাকা) মাত্র। পরদিন সকালে আজগর আলী রুহিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশ এই চুরি যাওয়া গরু এবং চোরদের গ্রেফতারের জন্য অত্র থানা এলাকা সহ পঞ্চগড় জেলার বোদা ও আটোয়ারী থানার বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান করে। অভিযান পরিচালনায় ১ আগস্ট শুক্রবার রাতে রুহিয়া থানার এসআই মোঃ সুলতান আলী ও সঙ্গীয় অফিসার ওফোর্স ভুল্লী থানার দেবীপুর ইউনিয়নের টেপাগাঁও এলাকার বেড়াবেড়ি মাদ্রাসা সংলগ্ন আঃ মান্নানের বাড়ি থেকে চুরি হওয়া চারটি গরু উদ্ধার করে। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত সুজন ইসলামকে গ্রেফতার করা হয়। রুহিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের জানান, গরু চুরির ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ০২, তারিখ ০২/০৮/২০২৫খ্রিঃ। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। বাকি চোরদের গ্রেফতারে অভিযান চলছে।

তারিখ:- ০৩/০৮/২০২৫ইং

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০