ABN BANGLA TV
৩০ জুলাই ২০২৫, ৯:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজস্থলীর ছাইংখ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদার দাবিতে স্কুলের কাজ বন্ধ,করে দিলেন প্রধান শিক্ষক।

রাজস্থলীর ছাইংখ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়,
চাঁদার দাবিতে স্কুলের কাজ বন্ধ,করে দিলেন
প্রধান শিক্ষক।

মো,সুমন খান
রাজস্থলী সংবাদদাতা,

 

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের ছাইংখ্যং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ চাঁদার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় ও ঠিকাদার সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ তঞ্চঙ্গ্যা নামক এক প্রধান শিক্ষক ২০ হাজার টাকা চাঁদা দাবি করার কারণে স্কুলটির ওয়াসব্লকের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে হুমকি কাজ চালিয়ে যেতে হলে চাঁদা দিতে হবে, অন্যথায় কাজ বন্ধ রাখতে হবে বলে জানানো হয়েছে। কাজের শ্রমিকদের কাজের স্থল হতে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পার্বত্য অঞ্চলে উন্নয়নমূলক যেকোনো কাজ করতে গেলেই চাঁদা দাবি করে অন্যান্য সংগঠন এবং চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেয়।এবার বাস্তবে প্রমাণ একজন প্রধান শিক্ষককে চাঁদা না দেওয়াতে স্কুলের উপজেলা জনস্বাস্থ্য বিভাগ কর্তৃক ওয়াস ব্লকের কাজ বন্ধ । এই ঘটনার ফলে এলাকার উন্নয়ন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।এবং এলাকায় বিষয়টি নিয়ে তোলপার সৃষ্টি হয়েছে।

এলাকার মানুষজন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে চাঁদাবাজ প্রধান শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এ বিষয়ে ঠিকাদার কামাল হোসেন জানান, ছাইংখ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ তঞ্চঙ্গ্যা তার ব্যবহ্নত মোবাইল ফোনের মাধ্যমে আমার নিকট হতে ২০ বিশ হাজার টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে প্রধান শিক্ষক কাজ বন্ধ করে লোকজন কে বিদ্যালয় ছাড়তে বলেন, নইলে সমস্যা হবে।বিষয় টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলামের সাথে আলাপ কালে তিনি বলেন, ছাইংখ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ তঞ্চঙ্গ্যা বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে সে চাঁদা দাবী করছে বলে শুনেছি। কিন্তু ঠিকাদারের পক্ষ হতে কেউ অভিযোগ করেনি। যদি অভিযোগ করে তাহলে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদা চাওয়ার অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষককে বার বার ফোন দিয়েও তার বক্তব্য নেওয়া হয়নি।এ বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র গণমাধ্যমে জানান,ছাইংখ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ তঞ্চঙ্গ্যা ঠিকাদারের নিকট মোবাইলে চাঁদা চাওয়ার বিষয়ে শুনেছি এবং প্রাথমিক শিক্ষা অফিসার আমাকে বিষয়টি অবগত করেছেন। আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সমন্বয়ে আইনে প্রক্রিয়ায় সম্পাদন করার জন্য বলি।
বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ আমলে নিয়ে সন্ত্রাসী মনোভাব পরিহার করে শিক্ষার জাতীর বিবেক বেগবান করার জন্য এলাকাবাসী জোরালো আবেদন জানান।

মোঃ সুমন খান
আমার কাছে কল রেকর্ড আছে,,,

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০