ABN BANGLA TV
২৪ জুলাই ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাস্তিমূলক বদলির প্রতিবাদে বান্দরবান জেলা ছাত্রসমাজের স্মারকলিপি প্রদান।

শাস্তিমূলক বদলির প্রতিবাদে বান্দরবান জেলা ছাত্রসমাজের স্মারকলিপি প্রদান।

 

বান্দরবান, ২৪ জুলাই ২০২৫:

বান্দরবান জেলাকে শাস্তিমূলক বদলির স্থান হিসেবে ব্যবহারের প্রতিবাদ জানিয়ে এবং অভিযোগপ্রাপ্ত উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মনিরুজ্জামানের বদলি আদেশ বাতিলের দাবিতে বান্দরবান জেলা ছাত্রসমাজ আজ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে।

স্মারকলিপিতে বলা হয়, পার্বত্য বান্দরবান জেলা একটি ভৌগোলিক, সাংস্কৃতিক ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। অথচ দীর্ঘদিন ধরে একে শাস্তিমূলক বদলির কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা জেলা ও এখানকার জনগণের মর্যাদার প্রতি অবমাননাকর।

ছাত্রসমাজ অভিযোগ করে, গত ২৩ জুলাই ২০২৫ তারিখে এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে অভিযুক্ত উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মনিরুজ্জামানকে শাস্তিস্বরূপ বান্দরবানে বদলি করা হয়েছে।
তাদের ভাষায়, “এই বদলি কেবল একজন ব্যক্তির প্রতি শাস্তি নয়, বরং সমগ্র বান্দরবানবাসীর জন্য অপমান ও নিরাপত্তার হুমকি।”

স্মারকলিপিতে ছাত্রসমাজ কয়েকটি মূল দাবি উত্থাপন করে—

অভিযোগপ্রাপ্ত জনাব মনিরুজ্জামানের বদলি আদেশ বাতিল করতে হবে;

বান্দরবানসহ পার্বত্য জেলাগুলোকে শাস্তিমূলক বদলির জায়গা হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে;

বদলি ও নিয়োগে স্বচ্ছতা, যোগ্যতা ও সম্মানের মানদণ্ড নিশ্চিত করতে হবে;

যেসব কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তদন্ত না হওয়া পর্যন্ত তাদের প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত রাখতে হবে;

ভবিষ্যতে শাস্তিমূলক বদলির কোনো আদেশে বান্দরবান জেলাকে অন্তর্ভুক্ত করা চলবে না।

ছাত্রসমাজ হুঁশিয়ারি দিয়ে জানায়, প্রশাসন যদি দ্রুত এই আদেশ বাতিল না করে, তবে তারা জেলার সচেতন ছাত্র, শিক্ষক, অভিভাবক ও নাগরিকদের নিয়ে অবস্থান কর্মসূচি, জেলা শিক্ষা অফিস ঘেরাও ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবে।

পরিশেষে স্মারকলিপিতে বলা হয়, “বান্দরবান কোনো শাস্তির স্থান নয়, এটি একটি গর্বিত ও মর্যাদাসম্পন্ন প্রশাসনিক অঞ্চল। আমাদের সম্মানবোধ ও অধিকার রক্ষায় বান্দরবান ছাত্রসমাজ আপসহীন।”

এতে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব আমিনুল ইসলাম, খালিদ বিন নজরুল, হাবিব আল মাহমুদ, তারেকুল ইসলাম, খালেদ বিন মাহাবুব, মো. নাজিম, মো. জিসান, সানিম সহ আরও অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০