ABN BANGLA TV
২৬ জুন ২০২৫, ২:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষন (বিশেষ ধাপ)- ২০২৫ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

বান্দরবানে ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষন (বিশেষ ধাপ)- ২০২৫ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

 

মো: তুহিন হোসাইন,বান্দরবান প্রতিনিধি:

 

বান্দরবানে ১০ দিন ব্যাপী ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষন (বিশেষ ধাপ)-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ সকালে (২৬ জুন) বৃহস্পতিবার বান্দরবান পৌরসভাস্থ বালাঘাটা সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনিস্টিউট প্রাঙ্গনে ১০ দিন ব্যাপী ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীনির বান্দরবান পার্বত্য জেলার জেলা কমান্ড্যান্ট জনাব মো:  মোতালিব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ আনসার ব্যাটালিয়ন এর পরিচালক মো: মইনুল ইসলাম, বিএএম, পিএএম।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা লাকী বড়ুয়া ও উপজেলা আনসার ও ভিডিপি  প্রশিক্ষক কেশব কান্তি দাশ, ৬নং ওয়ার্ড দলনেতা আনোয়ার হোসেন, ২নং কুহালং ইউনিয়ন  দলনেত্রী মেনুচিং খেয়াং, মনিটরিং সদস্য মোহাম্মদ আবুল কাসেমসহ ভিডিপি সদস্যরা।

উক্ত প্রশিক্ষণে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর (চাকমা, মারমা, ত্রিপুরা, মুরং) প্রতি প্লাটুনে ৩২ জন করে ০২ (দুই) প্লাটুনে মোট ৬৪ জন মহিলা প্রশিক্ষণার্থী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।

প্রশিক্ষনার্থীদের সম্পূর্ণ নতুন সিলেবাস ও যুগোপযোগী প্রশিক্ষণ নীতিমালার আওতায় দক্ষতা, উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, আত্মনির্ভরশীলতা এবং সামাজিক সচেতনতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত প্রশিক্ষণ অদ্য ১৬ জুন থেকে শুরু হয়ে ২৬ জুন ২০২৫ ইং তারিখে সার্টিফিকেট বিতরনের মাধ্যমে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০