ABN BANGLA TV
২৫ জুন ২০২৫, ১১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত।

বান্দরবানে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত।

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

 

পরিবেশ দূষণ রোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের  পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য স্বাভাবিক রাখতে সকলকে গাছ লাগাতে হবে এবং অন্যদেরকেও গাছ লাগাতে উদ্ভুদ্ধ করতে হবে। বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বান্দরবান জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি।

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই স্লোগান কে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

দিবসটি উপলক্ষে বুধবার (২৫শে জুন) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়,র‍্যালীটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এশে শেষ হয়।পরে জেলা প্রশাসক কার্যালয়ের অভ্যন্তরে গাছের চারা রোপন করেন শামীম আরা রিনি। এছড়া দিবসটি উপলক্ষে, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আবু তালেব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, আবদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক, এস এম মঞ্জুরুল হক,পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ে সহকারী পরিচালক, মোঃ রেজাউল করিম, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশননার বৃন্দ, ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক মো:সেলিম উদ্দিন,প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাংবাদিক মুহাম্মদ আলী, আরবান কমিউনিটি ভলান্টিয়ার তরুন চীফ এবং লিডার মোসা রুমানা আক্তার,এবি ফাউন্ডেশন লিডার আব্দুল আলিম,
পরিবেশ ক্লাব অব ইয়ুথ ফোরাম,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল ও কলেজের শিক্ষার্থী বৃন্দ।

আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০