ABN BANGLA TV
২৪ জুন ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে এক স্কুল ছাত্রের ছুরিকাঘাতে আহত এক ছাত্র।

টেকনাফে এক স্কুল ছাত্রের ছুরিকাঘাতে আহত এক ছাত্র।

 

শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)

 

টেকনাফের হ্নীলা উচ্চবিদ্যালয়ে দুই স্কুল ছাত্রের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় এক ছাত্রের ছুরিকাঘাতে অপর এক ছাত্র আহত হয়েছে বলে জানাগেছে।
২৪জুন দুপুর ১টার দিকে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের বাথরুমে ৯ম শ্রেণীর (D) মানবিক শাখার ছাত্র এবং হোয়াব্রাং এলাকার দুবাই প্রবাসী আব্দুল্লাহর ছেলে ওমর খলিল (১৫) এবং একই স্কুলের ছাত্র এবং দক্ষিণ-পশ্চিম ফুলের ডেইলের জাফর আলমের ছেলে মোহাম্মদ সাবের (১৮) এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষকালে সাবের তার সহপাঠি ওমর খলিলকে পেঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

উপস্থিত ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ বিষয়টি জানতে পেরে রক্তাক্ত ওমর খলিলকে উদ্ধার করে হ্নীলা স্টেশনের একটি ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালাম জানান, আজ থেকে স্কুলের ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। ১ম সেকশানের পরীক্ষা শেষে ২য় সেকশানের পরীক্ষা শুরুর প্রস্তুতি নিয়ে  আমরা সকলে ব্যস্ত ছিলাম। হটাৎ এই ঘটনার  খবর শুনে আমরা হতবম্ব হয়ে পড়ি। আহত ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বিষয়টি বিদ্যালয় প্রশাসন ও উর্ধ্বতন মহলের সাথে পরামর্শক্রমে আগামীতে যাতে এই ধরনের  ঘটনা যাতে  না ঘটে সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে  বলে জানান তিনি।

স্কুলের পাশ্ববর্তী এলাকার সাধারণ মানুষ ও অন্যান্য সচেতন মহলের ধারণা, প্রেম গঠিত কোন বিষয় নিয়ে দুই সহপাঠির মধ্যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে, তবে এই ঘটনাটি মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত তা না হলে একজন শিক্ষার্থীর হাতে ছুরি কেন? কলমের পরিবর্তে কি ছুরি নিয়ে স্কুলে যায়? এমন  প্রশ্ন  অভিভাবকের মূখে।

স্কুল ছাত্রের হাতে আরেক স্কুল ছাত্র ছুরিকাঘাতের খবরে সাধারণ অভিভাবকদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। এঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে  অভিভাবক  মহলে।

এব্যাপারে স্কুল ম্যানেজিংকমিটির সভাপতি এ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী বলেছেন দুই সহপাঠির মধ্যে এঘটনা ঘটেছে। বর্তমানে আহত শিক্ষার্থী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে হতিয়ে দেখে একাডেমিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০