ABN BANGLA TV
২২ জুন ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে মুক্তিপাণ না পেয়ে রোহিঙ্গা শিশুকে হত্যা করলো অপহরণকারীরা।

টেকনাফে মুক্তিপাণ না পেয়ে রোহিঙ্গা শিশুকে হত্যা করলো অপহরণকারীরা।

 

শামসুল আলম শারেক,টেকনাফ (কক্সবাজার)।

 

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. আব্দুল্লাহ (৭) নামে নিখোঁজ শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার হ্নীলা ইউপির লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/৫ এর বাসিন্দা আব্দুল হামিদের ছেলে।

রবিবার (২২ জুন) সকালে উপজেলার হ্নীলা ইউপির নুরালী পাড়া সংলগ্ন পাহাড়ি খালে চড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহর মামা হাবিবুর রহমান বলেন, গত ২০ জুন বিকেলের দিকে ক্যাম্পের নিজ ব্লকে মো. আব্দুল্লাহ খেলা করছিল। সন্ধ্যা হলে বাড়ি না আসায় খোঁজ করেও পাওয়া যায়নি। নিখোঁজের একদিন পরে তার বাড়িতে অপহরণকারীরা ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেলে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। এক পর্যায়ে আব্দুল্লাহর পরিবার ৪০ হাজার টাকা দেওয়ার জন্য রাজি হলেও শেষ পর্যন্ত তাকে জীবিত পাওয়া যায়নি।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, হ্নীলার নুরালী পাড়া খাল থেকে এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০