ABN BANGLA TV
১৭ জুন ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ ( রহ.) স্মারক আলোচনা সভায়- অধ্যক্ষ আল্লামা জুবাইর।

আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ ( রহ.) স্মারক আলোচনা সভায়- অধ্যক্ষ আল্লামা জুবাইর।

 

এম হেলাল উদ্দিন নিরব
জেলা প্রতিনিধি ( চট্টগ্রাম)

 

আল মাবরুর হজ্ব কাফেলার চেয়ারম্যান বরেণ্য আলেমেদ্বীন ওস্তাজুল ওলামা শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- আল্লামা ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) ছিলেন এমন একজন হাস্তি, যিনি বিশ্বব্যাপী ইসলামের মূলধারা সূন্নীয়তের জাগরণে অনন্যসাধারণ অবদান রাখেন। তিনি ছিলেন আধ্যাত্নিক জগতের সিদ্ধপুরুষ। তাঁর সৃজনশীল কর্মযজ্ঞ যুগ পরম্পরায় মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর কোমল পরশে এসে অসংখ্য- অগণিত মানুষ পেয়েছে সঠিক পথের সন্ধান। তিনি তরিকত চর্চার মাধ্যমে মানুষের স্খলনমুক্ত ও বিশুদ্ধ চরিত্র গঠন পূর্বক একটি আদর্শিক প্রজন্ম সৃষ্টিতেও অনবদ্য প্রচেষ্ঠা চালিয়ে গেছেন। তিনি কখনো কালগর্ভে হারিয়ে যাবেন না। তিনি ছিলেন- সত্যানুসন্ধানী মানুষের আস্থার ঠিকানা। সভাপতির বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ আল্লামা জুবাইর উপরোক্ত কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জামেয়া আহমদীয়া সুন্নীয়া কামিল (এম এ) মাদরাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান বলেছেন-পীরে কামেল আল্লামা ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) পাক-ভারত উপমহাদেশে ইসলামের সঠিক মর্মবাণী ও আদর্শের সম্প্রসারণ এবং বিস্তৃতিতে অহর্নিশ প্রয়াস বাস্তবায়ন করেছেন। ইসলামের নামে সর্বপ্রকার বাতিল আকিদার অপনোদনে উপযুক্ত আলিম-এ দ্বীন এর প্রয়োজনীয়তা অনুভব করে তিনি অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলেন। যুগে যুগে ইসলামী খোলসে সৃষ্ট নানা ভ্রান্ত মতবাদ এর বিরুদ্ধে তাঁর সোচ্চার ভূমিকা কোনভাবেই বিস্মৃত হবার নয় বলে মন্তব্য করে তিনি আরও বলেন- আমরা জামেয়ার দায়িত্বশীল নয়, বরং সেবক। জামেয়ার সেবায় আত্মনিয়োগ করতে পেরে আমরা ধন্য। হুজুর কিবলার সকল ভক্ত- মুরিদদেরও সেবার ব্রত নিয়ে জামেয়ার সার্বিক কার্যক্রম পরিচালনায় এগিয়ে আসার উপর তিনি গুরুত্বারোপ করেন। প্রধান বক্তার বক্তব্যে বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ বলেছেন-আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ ( রহ.) ছিলেন ইসলামের মূলধারা সূন্নীয়তের অন্যতম ধারক। তিনি ঐতিহাসিক জশনে জুলুস প্রতিষ্ঠার মধ্য দিয়ে নবী (দ.) প্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। এছাড়াও বিশুদ্ধ আকিদার অনুশীলনে মাসিক তরজুমান প্রতিষ্ঠা করেন। শুধু তাই নয়, দেশের অন্যতম প্রধান মানবিক স্বেচ্ছাসেবী সংস্থা গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতাও পীরে কামেল আল্লামা ছৈয়দ হাফেজ কারী তৈয়ব শাহ (রহ.)। তাঁর পদাংক অনুসৃত হলে জাতীয় জীবনে একটি সুস্থ, সুন্দর, স্থিতিশীল ও মানবিক মূল্যবোধের সমাজ বিনির্মান অধিকতর সম্ভব বলে তিনি মন্তব্য করেন। ঐতিহ্যবাহী আল মাবরুর হজ কাফেলার উদ্যোগে অদ্য ১৬ জুন ২০২৫ সোমবার বাদে আছর মক্কাতুল মোকাররমাস্থ হেরেম শরিফের পাশে অভিজাত একটি হোটেল মিলনায়তনে প্রতি বছরের ন্যায় পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.)এর ওফাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মারক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। আল মাবরুর হজ্ব কাফেলার চেয়ারম্যান বরেণ্য আলেমেদ্বীন ওস্তাজুল ওলামা শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামেয়া আহমদীয়া সুন্নীয়া কামিল মাদরাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ। আল মাবরুর হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জামেয়া আহমদীয়া সুন্নীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আল্লামা মীর মুহাম্মদ আলাউদ্দীন আলকাদেরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আল্লামা মোহাম্মদ মোরশেদুল হক। ঢাকা কাদেরীয়া তৈয়বীয়া কামিল (এম এ) মাদরাসার প্রধান ফকিহ মুফতি আল্লামা মাহমুদুল হাসান আনছারী। আল্লামা হাফেজ শায়খ গোলাম কিবরিয়া। ইহরাম হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোহাম্মদ শফিউল বশর। আলহাজ্ব মুহাম্মদ আক্কাস উদ্দীন খন্দকার, মাওলানা হাফেজ গিয়াস উদ্দীন ও মাওলানা সাইদুল আলম প্রমূখ। পরিশেষে মিলাদ, কিয়ামসহ দেশ- জাতির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়। অতঃপর তাবরুক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০