
ইয়াংছা সেনাবাহিনী ক্যাম্পে সকল রিসোর্ট মালিকদের উদ্দেশ্যে এক জরুরী বার্তা প্রেরণ করেছেন-
বার্তা নং- ০১.
প্রত্যেক রিসোর্ট মালিক/ কর্মকর্তা-কর্মচারীরা তাদের রিসোর্টে রাত্রিযাপন করা গেস্টদের রিসোর্টে প্রবেশের সময় যেকোন ধরনের অবৈধ মাদক রিসোর্টের ভিতরে সাথে রাখা ও ব্যবহার করার বিষয়ে নিষেধ করতে হবে।
বার্তা নং- ০২.
যদি কোন পর্যটক-গেষ্ট রিসোর্ট মালিক /পরিচালক কর্তৃক উল্লেখিত নির্দেশনা অমান্য করে, সেক্ষেত্রে সেই পর্যটকদের রিসোর্ট মালিকগন তাদের বুকিং বাতিল করে সম্মানের সাথে রিসোর্ট থেকে চলে যেতে বলতে হবে।
বার্তা নং- ০৩.
গৌরবে ভরা পর্যটন বান্ধব আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যেকোন মুহূর্তে লামায় অবস্থিত রিসোর্টে অভিযান পরিচালনা করবেন। অভিযান পরিচালনা করার সময় যদি কোন রিসোর্টে উল্লেখিত নির্দেশনা অমান্য করেছেন এমন দেখা যায়, সেক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সেনা ক্যাম্প থেকে জানানো হয়েছে।
বার্তা নং- ০৪.
সমিতির মাধ্যমে রিসোর্ট মালিকদের উল্লেখিত বার্তা গুলো জানাতে বলা হয়েছে। পরবর্তীতে অভিযান পরিচালনার সময় কোন রিসোর্ট উল্লেখিত অপরাধে অভিযুক্ত হলে সমিতির পক্ষ থেকে কোন প্রকার সহযোগিতা প্রদান করা হবে না সেটাও জানিয়ে দিতে বলা হয়েছে।
আমরা সমিতির পক্ষ থেকে ইতিপূর্বেও বলেছি – এখনো স্পষ্ট করে বলছি, লামাকে সূদুর প্রসারী এবং টেকসই পর্যটন শিল্প নগরী হিসেবে পরিচিত করতে হলে অবৈধ মাদকদ্রব্য প্রবেশ ও ব্যবহারে জিরো টলারেন্স নীতি আমাদের লাভবান করবে।
মন্তব্য করুন