
চট্টগ্রামের চন্দনাইশে মুক্তিপনের দাবীতে অপহরণকৃত দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড চাইলাছড়ি থেকে সেনাবাহিনী অপহরণকৃত শ্রমিকদের উদ্ধার করেন। জানা যায়, ঘটনার দিন শুক্রবার সকালে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব এলাহাবাদ সওদাগর পাড়া চাইলাছড়ি লেবু বাগানে কাজ করার সময় মোহাম্মদ হারুন, নোমান, মাঈম ৩ জনকে ৭/৮ জনের একদল শান্তিবাহিনী মুক্তিপণ দাবীতে অপহরণ করে গভীর অরণ্যে নিয়ে গিয়ে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। দাবীকৃত মুক্তিপণ বাড়ী থেকে আনার জন্য হারুনকে ছেড়ে দিলে হারুন খবরটি উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর গোয়িন্দা শাখায় জানালে সেনাবাহিনীর একটি দল ১১ ঘটিকা হইতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত ছয় ঘন্টার শ^াসরুদ্ধকর অভিযান পরিচালনা করেন। সেনা বাহিনীর দল সয়ন্নারঢালা, ধুচরি, স্বরবাথুলি, ছইল্লাচরি ১৮—২০ কিলোমিটার জঙ্গলের গভীরে অভিযান চালান। এ সময় শান্তিবাহিনীর দল সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মুক্তিপণের জন্য নিয়ে আসা অপহরণকৃত শ্রমিকদের ফেলে রেখে পালিয়ে যায়। ফলে সেনাবাহিনী ২ শ্রমিককে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে এসে অভিভাবকদের নিকট হস্তান্তর করেন। ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাছান মুগ্ধ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন