
বান্দরবান ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ইতিহাসে প্রথমবারের মতো জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ইমন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লিজা আক্তার মুন্নি। বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের স্বাক্ষরিত কমিটি প্রকাশিত হয়। উক্ত কমিটিতে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিদ নির্বাচিত হন।
বান্দরবান জেলা ছাত্রদলের আওতাধীন আরও ছয়টি কলেজ, মাদ্রাসা ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কমিটি প্রকাশিত হয়।
প্রকাশিত কমিটি গুলো হল লামা মাতামহরি ডিগ্রী কলেজ, আলীকদম কলেজ, চাম্বি স্কুল এন্ড কলেজ আজিজ নগর, বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট আলিম মাদ্রাসা , নাইক্ষ্যংছড়ি।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ এর নেতৃত্বে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম এ কমিটি গঠন ও ক্রিয়া সম্পন্ন করে। কেন্দ্রীয় ছাত্রদলের বিভাগীয় সাংগঠনিক টিমের অন্যান্য সদস্যরা হলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানভির ইসলাম তানু, যুগ্ম সম্পাদক দেওয়ান মোহাম্মদ পলাশ, যুগ্ম সম্পাদক মোঃ জসিম রানা।
নারীদের শিক্ষার পাশাপাশি রাজনৈতিক চর্চার মাধ্যমে দেশে সুস্থ ধারার বৈষম্যহীন রাজনৈতিক প্লাটফর্ম তৈরিতে নারীরা ভূমিকা রাখবে বলে মনে করেন বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।।
মন্তব্য করুন