
টাঙ্গাইলের সখিপুর গ্র্যান্ড সাজ্জাদ হোটেল এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ৪ জুন দুপুরে সখিপুরের প্রাণকেন্দ্রে মধুমতি ব্যাংকের উপর তলায় এ দৃষ্টিনন্দন রেস্টুরেন্টটি উদ্বোধন করা হলো। রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রায়হান রাসেল এ হোটেলের উদ্বোধন করেন।
তিনি তার বক্তব্যে বলেন,আমার মরহুম পিতা সাজ্জাদ হোসেন কাউন্সিলর প্রায় ৫০ বছর আগে সাজ্জাদ হোটেল নামে একটি হোটেল চালু করেছিলেন। আমরা সুখিপুরে সুনাম ও সততার সাথে আমাদের ব্যবসা পরিচালনা করে আসছি। আমাদের ভবনে স্বল্প পরিসরে এতদিন ব্যবসা চলছে, সখিপুরের গ্রাহকদের অনুরোধে ও সুন্দর পরিবেশে, তৃপ্তি সহকারে,ভালো মানের খাবার পরিবেশনই আমাদের লক্ষ। তাই আমরা এ রেস্টুরেন্টটিতে আপনাদের সকলের যুগোপযোগী,ভাল মানের,সুন্দর ও মনোরম পরিবেশে,তৃপ্তি সহকারে খাবার পরিবেশনে আমারা দৃঢ় প্রতিজ্ঞ। আমন্ত্রিত অতিথি হিসেবে এখানে উপস্থিত ছিলেন সখিপুর- বাসাইলের বাংলাদেশ জামাতে ইসলামের নমিনী, অধ্যাপক মোঃ শফিকুর রহমান খান, সখিপুর পৌর বিএনপির সেক্রেটারি মীর আবুল হাশেম আজাদ, যুবদলের সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আব্দুল মতিন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করুন