
চট্টগ্রামে চন্দনাইশে বাংলাদেশ সেনাবাহিনী ফসলি জমির টপ—সয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার (১৩ই এপ্রিল) উপজেলার হাশিমপুর ইউনিয়ন সোনায়ছড়ি কুলে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেছেন। জানা যায় সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ ভাবে মাটি কাটার গোপন সংবাদ পেয়ে চন্দনাইশ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব এর নেতৃত্বে অভিযান পরিচলানার সময় ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক, একটি মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কাভেটর ও দুইটি ডাম্পার গাড়ী জব্দ করা হয়। আটককৃতরা হলো— মোহাম্মদ নুরুল আমিন (৪০), পিতা— জাফর আহমদ, মোহাম্মদ জাহাঙ্গির আলম (৪২), পিতা— নাজা মিয়া, মোহাম্মদ আবদুর রহমান (৩৮), পিতা— সেলিম মিয়া, মোহাম্মদ রাশেদ মিয়া (৪৫), পিতাÑ হান পুরিয়া, মোহাম্মদ আবদুল আলীম (৫৫), পিতা— মৃত বাদশা মিয়া, উভয়ের সর্বসাং— হাশিমপুর, চন্দনাইশ, চট্টগ্রাম। উল্লেখ্য যে দীর্ঘদিন যাবৎ এ মাটি খেকোর দল নিয়মিত ভাবে ফসলি জমির টপ—সয়েল কেটে ইট ভাটায় পাচার করে আসচ্ছে। তারা প্রভাবশালী হওয়াই স্থানীয় লোকজন তাদেরকে বাঁধা দিতে ভয় পায়। এই এলাকায় যে সকল জমির টপ সয়েল কাটা হয়েছে সবই আটককৃত ব্যক্তিরা করেছেন বলে স্থানীয় প্রত্যক্ষ্যদশীর্রা জানান। এই ব্যপারে চন্দনাইশ আর্মি ক্যাম্প সূত্রে জানা যায় উপজেলায় এই ধরনের অবৈধ মাটি কাটা, যেকোন ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন