ABN BANGLA TV
১২ মে ২০২৫, ৯:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক সুরক্ষা আইনসহ ১৪ দফা দাবিতে দেশব্যাপী কলম বিরতি পালনের আহবান।

সাংবাদিক সুরক্ষা আইনসহ ১৪ দফা দাবিতে
দেশব্যাপী কলম বিরতি পালনের আহবান।

 

ঢাকা, সোমবার, ১২ মে, ২০২৫ খ্রী: আগামী ২০ মে মঙ্গলবার সারা দেশে কলম বিরতি পালনের আহবান জানানো হয়েছে। অবিলম্বে রাষ্ট্র কর্তৃক সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে আইডি নাম্বার প্রদান, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কলম বিরতি পালনের আহবান জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

গত ৭ মে ৯ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সমাবেশে ঢাকা সহ সকল জেলা উপজেলায় এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

পেশার প্রতি দায়িত্বশীল সকল সাংবাদিক ও সংগঠন সমূহের নেতৃবৃন্দকে এ দিন কলম বিরতি পালনের মধ্য দিয়ে সাংবাদিকদের দাবি আদায়ের আন্দোলনে পাশে থাকার আহ্বান জানানো হয়।

দেশে সাংবাদিকদের নির্ধারিত বেতন নেই, ভাতা নেই, নিরাপত্তা নেই, সুরক্ষা নেই, পেনশন নেই, শুধুই আছে টেনশন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম এবং সাংবাদিকতা এভাবে চলতে পারেনা। সাংবাদিক নির্যাতনের ঘটনার কোন বিচার হয় না। পক্ষান্তরে অতিমাত্রায় সাংবাদিক হয়রানি, হামলা, মামলা নিত্য দিনের রুটিনে পরিনত হয়ে গেছে। এই অঙ্গনটির স্থায়ী ফায়সালা জরুরী, আমরা সুরাহা চাই-যা গোটা দেশের সাংবাদিকদের প্রাণের দাবি।

সোমবার ১২ মে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আয়োজক সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রের কাছে সাংবাদিকদের দাবি অনেক। কোন সরকার সাংবাদিকদের দাবির কথা শোনেনা। সরকার গুলো ক্ষমতাকালীন সময়ে রাজধানী ঢাকার ক’জন কুলীন সাংবাদিককে পাশে বসিয়ে সময় পার করে দেয়। ঢাকার বাহিরের সাংবাদিকদের কষ্টের কথা, দাবির কথা কেউ কোন আমলে শোনতে চায় না।

দেশ গঠনের ৫৪ বছর এ সময়ে দাঁড়িয়ে এ দেশের সাংবাদিকরা তাদের দাবির কথা বলছেন, অথচ কেউ তা কানে নিচ্ছেন বলে মনে হয়না। রাষ্ট্রের পক্ষ থেকে সাংবাদিকদের দাবিনামা শোনা উচিত।

সাংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে দেশের সকল সাংবাদিক সংগঠন এ কলম বিরতি কর্মসূচি পালন করা উচিত এবং এটা নৈতিক দায়িত্ব বলেও মনে করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০