ABN BANGLA TV
৪ মে ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো জেলা সরকারি কর্মচারী ক্লাব। 

লক্ষ্মীপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো জেলা সরকারি কর্মচারী ক্লাব।

ডালিম কুমার দাস টিটু :

লক্ষ্মীপুরে উদ্বোধন হয়েছে নব নির্মিত জেলা সরকারি কর্মচারী ক্লাব। রবিবার (৪মে) বিকেলে দক্ষিণ তেমুহনি এলাকায়  আনুষ্ঠানিকভাবে ক্লাবটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এতে সভাপতিত্ব করেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম পাটোয়ারী। প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তার বক্তব্যে বলেন, সরকারি চাকরি সবার ভাগ্যে জোটে না । যাদের ভাগ্য ভালো তারাই সরকারি চাকরি পায় । তিনি বলেন, আপনারা জেনে অবাক হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়  থেকে শুরু করে বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ শিক্ষার্থীরা শুধুমাত্র চতুর্থ শ্রেণীর একটি চাকরির খোঁজে ছুটছে। এদেশের লাখ লাখ উচ্চশিক্ষিত বেকার তারা চাকরি পাচ্ছে না।  কারণ সরকারি চাকরি সোনার হরিণ হয়ে যাচ্ছে। তাই আপনারা যারা সরকারি চাকরি পেয়েছেন আপনারা সততার সহিত দায়িত্ব পালন করবেন কারণ এটা কোন অপব্যবহারের প্ল্যাটফর্ম না। তিনি বলেন আপনাদের যে সকল সমস্যার কথা আমি শুনেছি আমি অতি দ্রুত তা সমাধান করার চেষ্টা করব। তবে এই ক্লাব নিয়ে কোন দুর্নীতি অনিয়ম করা যাবে না। পরে স্মৃতিস্বরূপ ক্লাবের একটি পলক উন্মোচন করেন জেলা প্রশাসক। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, লক্ষীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুর এলাহী,  প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল প্রমূখ। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলা সরকারি কর্মচারী ক্লাব ও জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নামে দুটি ভাগে বিভক্ত। এছাড়াও রয়েছে জেলা চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি।    সভাপতি জামাল উদ্দিন এবং সেক্রেটারি মনিরুজ্জামান জেলা সরকারি কর্মচারী ক্লাবের দায়িত্ব পালন করবেন এবং সভাপতি সিরাজুল ইসলাম পাটোয়ারী সাধারণ সম্পাদক সামিমুল ইসলাম মনির দায়িত্ব পালন করবেন জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের। এছাড়াও সভাপতি মহসিন কবির ভূঁইয়া এবং সেক্রেটারি মফিজুল ইসলাম মামুন  জেলা চতুর্থ শ্রেণির  সরকারি কর্মচারী সমিতির দায়িত্ব পালন করবেন। দায়িত্বপ্রাপ্তরা তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে সরকারি কর্মচারীদের সুখে দু:খে পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন ।  ক্লাবটি উদ্বোধনের মধ্য দিয়ে সারাদিনের পরিশ্রম শেষে  একটুখানি আড্ডা এবং খোশ গল্পে মেতে উঠবেন সরকারি  কর্মচারীরা। সেই সাথে লক্ষ্মীপুর জেলার মানুষের কল্যাণে তারা আরও দায়িত্বশীল  হয়ে  স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০