ABN BANGLA TV
২৩ এপ্রিল ২০২৫, ৯:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের এনায়েতপুরে ছয় মাস ধরে বন্ধ তালতলা রোডের সংস্কারকাজ ঠিকাদারের দাবি—‘বাজেট নেই’, ধুলোবালি ও ভাঙা ইটে দুর্ভোগে জনজীবন।

সিরাজগঞ্জের এনায়েতপুরে ছয় মাস ধরে বন্ধ তালতলা রোডের সংস্কারকাজ

ঠিকাদারের দাবি—‘বাজেট নেই’, ধুলোবালি ও ভাঙা ইটে দুর্ভোগে জনজীবন।

সাত্তার আব্বাসী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের এনায়েতপুরে গুরুত্বপূর্ণ তালতলা রোডের সংস্কারকাজ বিগত ছয় মাস ধরে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। সংশ্লিষ্টদের উদাসীনতা এবং বাজেট ঘাটতির অজুহাতে সড়কটি এখন পরিণত হয়েছে ধুলোবালি, ভাঙা ইট ও দুর্ভোগের এক দুর্বিষহ চিত্রে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সড়কজুড়ে ছড়িয়ে আছে ভাঙা ইট ও নির্মাণসামগ্রী। কোথাও নেই বিটুমিন বা পাকাকরণের কোনো চিহ্ন। চলাচলের উপযোগী হওয়ার পরিবর্তে এটি এখন যেন এক বিপজ্জনক ফাঁদ, যেখানে প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের রোগী, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। রাস্তাটির পাশেই রয়েছে বৃহৎ হাট, যেখানে বিশেষ করে শুক্রবারে মানুষের ভিড় ছাড়িয়ে যায় হাজারেরও বেশি। সেইসঙ্গে চলাচল করে ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেলসহ নানা ধরনের যানবাহন। অথচ দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল দশা যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরবহির্ভূতই রয়ে গেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান পান্না বলেন, “এলজিইডির বাজেট না থাকায় আমরা কাজ বন্ধ রেখেছি। প্রকল্পটি ‘আইডিবি থ্রি’-এর আওতাভুক্ত হলেও এখনো কোনো নির্দিষ্ট বরাদ্দ হাতে আসেনি।”

স্থানীয়দের অভিযোগ, সংস্কারকাজ শুরুর সময় কিছু নিম্নমানের ইট ফেলা হলেও, এরপর আর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে রাস্তাটির অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে।

একজন ক্ষুব্ধ ভ্যানচালক বলেন, “মেডিকেলের রোগী আনি-নিই, কিন্তু এই রাস্তায় গাড়ি উল্টে যায়। রোগী যে অবস্থায় আসে, এখান দিয়ে যাওয়ার পর অবস্থা আরও খারাপ হয়।”

সড়কটি শুধু চিকিৎসা বা বাজার ব্যবস্থার জন্য নয়, স্থানীয় শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের নিত্য যাতায়াতের একমাত্র ভরসা। দীর্ঘদিন সংস্কারকাজ বন্ধ থাকায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

সড়কজুড়ে জমে আছে ভাঙা ইট ও ধুলো, যা পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোর পাশাপাশি এলাকাটিকে করে তুলেছে অস্বাস্থ্যকর ও অস্বস্তিকর।

এখন এলাকাবাসীর প্রশ্ন—“এত গুরুত্বপূর্ণ একটি সড়কের কাজ শুরুর আগে বাজেট নিশ্চিত করা হয়নি কেন? এবং ছয় মাস পেরিয়েও কেন নেওয়া যায়নি কোনো কার্যকর উদ্যোগ?” এই প্রশ্নের উত্তর এখন সময়ই দেবে, নাকি এলাকাবাসীকে আরও দীর্ঘসময় অপেক্ষা করতে হবে, সেটাই দেখার বিষয়।

সাত্তার আব্বাসী
২৪.০৪.২০২৫ইং।
০১৭১১-৪৭৫৭৫২।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০