
চাঁদপুর শাহরাস্তি গেইট (দোয়াভাংগা) সম্পূর্ণ নতুন পরিসরে যাত্রা শুরু করেছে নিউ লাইফ হসপিটাল। রবিবার (২০ এপ্রিল ২০২৫) সকালে মিলাদ মাহফিলের মধ্যদিয়ে হসপিটালটির উদ্বোধন করা হয়। মাওলানা রফিকুল ইসলামের দোয়া পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা খলিলুর রহমান। ডা. ইয়াকুব বিন খলিলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ম্যানেজিং ডিরেক্টর মো. মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার রিপন তালুকদার, মো. জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. হাসান, কামাল উদ্দিন ও জামাল হোসেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, প্রত্যান্ত অঞ্চলে চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করবে নিউ লাইফ হসপিটাল। এটি শুধু ব্যাসায়া হিসেবে নয় জনকল্যাণ মূখি একটি প্রতিষ্ঠান। অসহায়, দুস্থ ও গরিব রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
মন্তব্য করুন