ABN BANGLA TV
১৮ এপ্রিল ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুড ফ্রাইডে উপলক্ষে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুড ফ্রাইডে উপলক্ষে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান।

থানচি (বান্দরবান) প্রতিনিধি।

খ্রিস্টান ধর্মাবলম্বীর গুড ফ্রাইডে উপলক্ষে রুমা উপজেলার সুংসুং পাড়া সাব জোনের অন্তর্গত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের সুংসুং পাড়া এবং পুরাতন রোমানা পাড়ার জনগোষ্ঠীর সাথে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক সৌজন্য সাক্ষাৎ ও সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার দুপুরে সুংসুং পাড়া সাবজোনের সুংসুং পাড়া এবং পুরাতন রোমানা পাড়ায় গুড ফ্রাইডে উপলক্ষে ১৬ ইস্ট বেঙ্গল অধিনায়ক উপস্থিতিতে পাড়াবাসির সাথে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি ম্যাজেস্ট্রিক টাইগার্স অধিনায়ক, লেফটেন্যান্ট কর্ণেল সরদার জুলকার নাঈন, বিএসপি, পিএসসি, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম, পিএসসি। এছাড়া উপস্থিত ছিলেন, সুংসুং পাড়া সাবজোনের ক্যাম্প অধিনায়ক, মেজর মুহাম্মদ আরাফাত রোকনী, কারবারিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মযাজক, শিক্ষক ও পাড়ার সদস্যগণসহ দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন,
বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবহমানকাল ধরে এ ভূখণ্ডে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। আমাদের সংবিধানে সকল ধর্মের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে এবং ধর্মীয় স্বাধীনতা এ দেশের মানুষের এক অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য।
এদেশের মানুষ ধর্মকে ব্যক্তিগত বিশ্বাস ও আচার-আচরণের মধ্যে সীমাবদ্ধ রাখে। ঈদ, পূজা, বড়দিন কিংবা বৌদ্ধ পূর্ণিমা – প্রতিটি ধর্মীয় উৎসব এখানে সার্বজনীন রূপ লাভ করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে একে অপরের উৎসবে শামিল হয়, শুভেচ্ছা বিনিময় করে এবং আনন্দ ভাগ করে নেয়। এই আন্তরিকতা ও সহমর্মিতা আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।

প্রধান অতিথি পাড়ার গণমান্য ব্যক্তিবর্গদের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীর গুড ফ্রাইডে উদযাপন উপলক্ষে কেক কাটেন। এছাড়াও জন উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে উভয় পাড়ায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পেইনে শতাধিক বম জনগোষ্ঠী‌ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এছাড়াও পাড়া বাসি ৪০ জন দুস্থ বম সম্প্রদায়ের জনগনের মাঝে জনকল্যাণকর কাজের অংশ হিসেবে খাদ্য সামগ্রী চাল, চিনি,ডাল, লবন, তেল বিতরণ করা হয়।

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক এলাকার মানুষদেরকে সন্ত্রাসবাদ এবং দেশের বিরুদ্ধে ছড়ানো ভুল তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সকল জাতিগোষ্ঠীর মানুষের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিতভাবে সাহায্য করে আসছে। পরিশেষে অধিনায়ক উল্লেখ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের ভিন্ন সম্প্রদায়ের জনগোষ্ঠীর মানুষের প্রয়োজনে সর্বদা তাদের পাশে থেকে সহযোগিতা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

রেমবো ত্রিপুরা
থানচি (বান্দরবান) প্রতিনিধি।
মোবাইল: ০১৮১০-২৫১৪৪১/০১৫৫৬৬-৪২০৮০।
তারিখ: ১৮/৪/২০২৫ খ্রিঃ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০