ABN BANGLA TV
১৮ এপ্রিল ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করায় জরিমানা ও সিলগালা।

ফুলবাড়ীতে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করায় জরিমানা ও সিলগালা।

মোঃ সামিউল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাডীতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য, কাপড়ের রং, চামড়ায় ব্যবহারের খোলা লবণ খাদ্যদ্রব্যে ব্যবহার করায় এবং মেয়াদ উল্লেখ না থাকায় দুই প্রতিষ্ঠানে জরিমানা ও একটিতে সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ এপ্রিল) বিকালে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ফুলবাডী পৌর শহরের পদ্মকলী সুইটসে ও ২টি বেকারি কারখানায় এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন। এ সময় অভিযানে যুক্ত ছিলেন জেলা ক্যাবের প্রচার সম্পাদক ও উপজেলা ক্যাবের সভাপতি মাসউদ রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি মো. এহসানুল করিম, উপজেলা ক্যাবের সদস্য মো. শাহেদ হোসেন। এতে সহযোগিতা করেন ফুলবাড়ী থানা পুলিশ ফোর্স।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ব্যত্যয় ঘটানোর অপরাধে হাজীর মোড় এলাকায় প্রত্যাশা এগ্রো (ওয়ান্ডারফুড) বেকারি কারখানায় খাদ্যপণ্যে স্যাকারিন,শাল্টূ, খোলা লবণ ইত্যাদি নিষিদ্ধ দ্রব্য মিশ্রণসহ অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করায় কারখানার মালিক আব্দুল মান্নানকে ৭ হাজার টাকা, পদ্মকলি সুইটসে দইয়ের বাটি ও গোলের বোতলে মেয়াদ, পরিমাণ ও মূল্য উল্লেখ না থাকায় এবং মিষ্টি সংরক্ষণের কক্ষে ওয়াশরুমের দরজা খোলা থাকায় ৩৭ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও হাজির মোড় যমুনা নদীর পাড়ে সততা বেকারির কারখানায় স্যাকারিন, সাল্টু, হাইড্রোজ, কাপড়ের রং , চামড়ায় ব্যবহারের খোলা লবণ ইত্যাদি নিষিদ্ধ দ্রব্য খাদ্য পণ্যে ব্যবহারের কারণে জব্দ করা হয়। এ সময় ম্যানেজার পালিয়ে গেলে দীর্ঘ সময় অপেক্ষার পরেও মালিকপক্ষের কেউ না আসায় কারখানাটি সিলগালা করে সাময়িকভাবে বন্ধ রাখার নোটিশ প্রদান করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহানউদ্দিন জানান, বাণিজ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের নির্দেশক্রমে আমাদের এ অভিযান পরিচালিত হয়েছে। আমরা জনগণের স্বার্থ রক্ষায় মাঠে কাজ করে যাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০