ABN BANGLA TV
১৬ এপ্রিল ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রামুতে ১ পুলিশ সহ ৩ ইয়াবা কারবারী আটক : ৭,৫০০ ইয়াবা উদ্ধার, প্রাইভেট কার জব্দ।

রামুতে ১ পুলিশ সহ ৩ ইয়াবা কারবারী আটক : ৭,৫০০ ইয়াবা উদ্ধার, প্রাইভেট কার জব্দ।

ওসমান গনি,
বিশেষ প্রতিনিধি :

কক্সবাজারের রামুর থানার অয়ারলেস অপারেটর (কনস্টেবল) সহ তিনজন মাদক কারবারীকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ( ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১ টা থেকে ১ টা পর্যন্ত কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি দল রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের একটি ভাড়া বাসায় এই অভিযান চালান ডিএনসি।

অভিযানে আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার পাঙ্গাস গ্রামের আব্দুল ওয়াদুদ খানের ছেলে ও রামু থানার ওয়ারলেস অপারেটর পদে কর্মরত পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম (৩৩) এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই থানার কমল মুন্সির হাট এলাকার বাবুল চৌধুরীর ছেলে অভিজিৎ চৌধুরী (৩৫) ও চট্টগ্রামের রাউজান উপজেলার বাইন্যারহাট ডাবুয়া এলাকার নান্টু চৌধুরীর ছেলে পূষন চৌধুরী (৩৭)।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানিয়েছেন- পুলিশ সদস্য জাহিদুল ইসলাম রামু থানার পাশে মন্ডলপাড়া গ্রামে ভাড়া বাসা নিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই ভাড়াবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে সামনে পার্কিং করা প্রাইভেট কার থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে রামু থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এলাকাবাসী জানান, জাহিদের বাসায় প্রায় সময় অপরিচিত লোকজন আসা যাওয়া করতেন এবং ইয়াবা ও অন্যান্য মাদক সেবনও চলত সেখানে। কিন্তু সবাইকে পুলিশ পরিচয় দিয়ে তটস্থ রাখত জাহিদ।

জানা যায়, সৌদি প্রবাসী মোবারক হোসেনের স্ত্রী তসলিমা বেগম (বলতিনি)’র মালিকানাধীন ভাড়া বাসায় পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল এলাকার কিছু মানুষের এরকম তথ্যের ভিত্তিতে তার উপরে দীর্ঘদিন ধরে নজরদারি করা হয়।

অভিযান চলাকালে তার ওই ভাড়া বাসায় ইয়াবা সেবনের সরঞ্জাম ও বিদেশী মদের খালি বোতলও উদ্ধার করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমন চৌধুরী জানান, এব্যাপারে আটক কনস্টেবল সহ ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০