ABN BANGLA TV
১৪ এপ্রিল ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি’র সদস্য ফরম বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন।

মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি’র সদস্য ফরম বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন।

‎পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য ফরম বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বড় মাচুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কবির বেপারী। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে বড় মাচুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে মোঃ কবির বেপারী বলেন, আমি বিগত ৩৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনীতির সাথে জড়িত। বিএনপি করার কারণে গত ১৭ বছরে আমার নামে প্রায় ২০-২৫টি মামলা হয়েছে। এর মধ্যে ১০-১২টি মামলায় কারাবরণ করি। অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেও বিএনপি’র রাজনীতির আদর্শ থেকে সামন্যতম বিচ্যুত হইনি। গত ১৭ বছর যাদের দ্বারা আমি নির্যাতিত হয়েছি তারাই এখন নয়া বিএনপি সেজে পুরোদমে আবার বিভিন্ন কায়দায় রাজনৈতিক ও সামাজিকভাবে হয়রানির চেষ্টা চালাচ্ছে। এর একটাই কারণ দলের মধ্যে গ্রুপিং। গত বছরের ৫ আগষ্ট স্বৈরচারের পতনের পর মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র মধ্যে ব্যাপক গ্রুপিংয়ের দেখা দেয়। যার অংশ হিসেবে বড় মাছুয়া ইউনিয়নেও গ্রুপিংয়ের অবস্থা তীব্র আকারে ধারণ করছে। এর ধারাবাহিকতায় নেতারা তাদের দল ভারি করতে নব্য বিএনপিদের নিয়ে রাজনীতি শুরু করায় আমরা ত্যাগী নেতারা দলের মধ্যে কোনঠাসা হয়ে পড়েছি। এমনকি আমাকে বিএনপি’র দলীয় সদস্য ফরম পর্যন্ত পূরণ করতে দেয়নি। যার পিছনে রয়েছে বড় মাছুয়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ তালুকদার সহ তার সহযোগী রুহুল তালুকদার, সিদ্দিক তালুকদার সহ অনেকে। আমি তৃণমূলের একজন ত্যাগী নেতা হিসেবে মাঠ পর্যায়ে বিএনপি’র কিছু নেতাদের স্বেচ্ছাচারিত ও আওয়ামী দোসরদের নিয়ে দল ভারি বন্ধের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। অন্যথায় আওয়ামী দোসরদের নিয়ে এভাবে চলতে থাকলে দল ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হবে।
‎সংবাদ সম্মেলনে বড় মাছুয়া ইউনিয়ন ও ২নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০