ABN BANGLA TV
১০ এপ্রিল ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উখিয়ায় অ্যাডমিট কার্ড না পেয়ে পরীক্ষার্থীদের স্কুল ঘেরাও-সড়ক অবরোধ : পালালেন শিক্ষকরা।

উখিয়ায় অ্যাডমিট কার্ড না পেয়ে পরীক্ষার্থীদের স্কুল ঘেরাও-সড়ক অবরোধ : পালালেন শিক্ষকরা।

ওসমান গনি,
বিশেষ প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে এক বিদ্যালয়ে অ্যাডমিট কার্ড না আসায় ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে না পেরে সড়ক অবরোধ করেছে। একই সঙ্গে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। এ সময় তারা কান্নায় ভেঙে পড়ে।

এদিকে শিক্ষার্থীরা ক্ষোভে সড়ক অবরোধ ছাড়াও বিদ্যালয়ের গেটে তালা দিয়ে তারা বিক্ষোভ মিছিলও করেন। বিক্ষোভের মুখে বিদ্যালয় বন্ধ করে পালিয়েছে শিক্ষকরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই ঘটনা ঘটে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও কামরুল হোসেন বলেন, উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন নামে একটি প্রতিষ্ঠানের ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না এমন অভিযোগ পেয়েছি। বিদ্যালয়টির কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেন পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। পরে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি যে তারা বোর্ডে ফরমও পূরণ করেনি। মূলত ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের জীবন নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকরা আমাদের লিখিত অভিযোগ দিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক নুর আলম বলেন, আমার মেয়ের ফরম পূরণের টাকাও দিয়েছি। সকালে অ্যাডমিট দেওয়ার কথা। এখানে এসে দেখি বিদ্যালয় তালাবদ্ধ। প্রধান শিক্ষকসহ সবাই পলাতক।

এ বিষয়ে জানতে উখিয়া মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতন প্রধান শিক্ষক মো. ইউনুসের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০