ABN BANGLA TV
৬ এপ্রিল ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে আবারও দুইজনকে অপহরণ; ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি।

টেকনাফে আবারও দুইজনকে অপহরণ; ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি।

কামাল উদ্দিন জয় কক্সবাজারের প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকা থেকে দুইজনকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। এখন মুক্তিপণ হিসেবে দাবি করা হচ্ছে ১০ লাখ টাকা।শনিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার বাহারছড়া মারিশবনিয়া বসতবাড়ি থেকে দুজন অপহরণের শিকার হন বলে জানিয়েছেন বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ।অপহরণের শিকার দুজন হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার বাসিন্দা নুর কামাল (৫০) ও রঙ্গিখালী এলাকার বাসিন্দার নুর হোসেনের ছেলে বেলাল উদ্দিন (১৮)।শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার বাহারছড়া মারিশবনিয়া তৈয়বা বেগমের বসতবাড়ি থেকে দুজন অপহরণের শিকার হন।ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, গত শুক্রবার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার বাসিন্দার তৈয়বা বেগমের সঙ্গে নূর কামালের বিয়ে হয়। শনিবার রাত সাড়ে ৮টায় তৈয়বার বসতবাড়িতে ঢুকে স্বামী নুর কামাল ও ভাইয়ের ছেলে বেলাল উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ী সন্ত্রাসীরা। দুজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়টি তৈয়বা বেগম আমাকে অবগত করলে সঙ্গে সঙ্গে আমি বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহাকে অবহিত করা হয়েছে।নুর কামালের স্ত্রী তৈয়বা বেগম বলেন, গত শুক্রবার টেকনাফের হ্নীলার জাদিমোরা এলাকার বাসিন্দার নুর কামালের সঙ্গে আমার দ্বিতীয় বিবাহ হয়। শনিবার রাতে ৫জনের একটি পাহাড়ী সন্ত্রাসী দল বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে বলেন, ৬ লক্ষ টাকা ও স্বর্ণ যা আছে, সব বের করে দাও। তোমার স্বামী নুর কামালকে অপহরণ করার জন্য আমরা ২০লাখ টাকার কন্টাক্ট নিয়েছি। এই কথা বলে দেড় ভড়ি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১৫হাজার নগদ টাকাসহ আমার স্বামী নুর কামাল এবং ভাইয়ের ছেলে বেলাল উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়। রবিবার বিকেলে দিকে আমার মোবাইল নাম্বারে ফোন আসে। স্বামীসহ দুজনের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হচ্ছে। অন্যতায় লাশ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হুমকি দিয়েছে অপহরণকারীরা।বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহা বলেন, অপহরণের বিষয়টি পরিবারের কাছ থেকেই শুনেছি। তাদের উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এনিয়ে গত ১৫ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৪৪ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০