
‘বন্ধু ছিলাম, বন্ধু আছি, বন্ধু থাকব – এসো মিলি প্রানের উৎসব’ এই স্লোগানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার এসএসসি-১৯৯৪ ব্যাচের মিলন মেলা বাস্তবায়নের লক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শাহরাস্তি ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে মতবিনিময় ও আলোচনা সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে বন্ধুরা অংশ গ্রহণ করেন।
দীর্ঘদিন পর বন্ধুদের পেয়ে উচ্ছ্বাসে চোখ মুখ যেন চকচক করছিল বন্ধুদের। জড়িয়ে ধরে আলিঙ্গন করে অনেকেই। ছোট্টবেলার স্মৃতিচারণ করতে যেয়ে কেউ কেউ এসময় আবেগে আপ্লুত হয়েে পড়েন। এ যেন ভালোবাসার বহিঃপ্রকাশ। দীর্ঘ ৩১ বছর পর সহপাঠীদেরকে কাছে পেয়ে সবাই আবেগ আপ্লুত হয়ে পরে।
শাহরাস্তি উপজেলার এসএসসি-১৯৯৪ ব্যাচের মিলন মেলা বাস্তবায়নের লক্ষে মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ঈদুল আজহার একদিন পর মিলন মেলার তারিখ নির্ধারণ করা হয়। সকলকে মেসেঞ্জার এবং হোয়ার্সফ গ্রুপে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হয়। তাতে বিস্তারিত আপডেট পাবেন। শাহরাস্তি উপজেলার ৩৭টি বিদ্যালয় এর প্রতি স্কুল থেকে দুই জন বন্ধু সকলের সাথে যোগাযোগ এবং আপডেট দিবেন বলে উপস্থিত সকলে একমত পোষণ করেন।
মন্তব্য করুন