ABN BANGLA TV
২৯ নভেম্বর ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বক্সিংয়ের নতুন তারকা তৈরির প্রত্যয়ে ‘জুলকান বিটডাউন ৩’

বক্সিংয়ের নতুন তারকা তৈরির প্রত্যয়ে ‘জুলকান বিটডাউন ৩’

স্পোর্টস ডেস্ক

দেশে বক্সিং ও অন্যান্য কমব্যাট স্পোর্টসের প্রসারে নতুন প্রতিভাদের সামনে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করেছে ‘জুলকান বিটডাউন ৩’। তরুণ বক্সারদের অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতাটির তৃতীয় আসর। এতে মোট নয়টি অ্যামেচার বক্সিং বাউট অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় বিশেষ আকর্ষণ ছিল রাঙামাটি ও বান্দরবানের বক্সারদের অংশগ্রহণ। পার্বত্য অঞ্চলের উদীয়মান বক্সাররা বিভিন্ন ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের প্রতিভা ও সামর্থ্য প্রদর্শন করেন। ৪৮ থেকে ৭০ কেজি ওজন শ্রেণিতে অনুষ্ঠিত লড়াইগুলোতে অংশগ্রহণকারীরা তাঁদের বক্সিং কৌশল, শারীরিক সক্ষমতা ও দক্ষতার পরিচয় দেন।

প্রতিযোগিতায় উল্লেখযোগ্য বক্সারদের মধ্যে ছিলেন সাগরিকা চাকমা, সাদিক বিন শফিক, কারি সেফু, শামশিদ উতসো, অর্জুন চাকমা, কেলব চাকমা ও মোহিয়ান চাকমাসহ আরও অনেকে।

এ আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন বাংলাদেশ গেমস ও জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদকজয়ী সুরা কৃষ্ণ চাকমা। তাঁর সম্পৃক্ততা প্রতিযোগিতার গুরুত্ব ও আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।

সাধারণ দর্শকদের কাছে বক্সিংকে আরও জনপ্রিয় করে তুলতে প্রতিযোগিতাটি ছিল সবার জন্য উন্মুক্ত। কোনো প্রবেশমূল্য ছাড়াই দর্শকেরা সরাসরি রিংয়ের লড়াই উপভোগ করেন। নতুন ভেন্যুতে বড় পরিসরে এ আয়োজনের মাধ্যমে কমব্যাট স্পোর্টসের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর চেষ্টা করেছে আয়োজকরা।

দেশে কমব্যাট স্পোর্টসের বিকাশ, সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তরুণদের নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিতে কাজ করছে জুলকান ইনডোর অ্যারেনা। আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের পরিবেশ তৈরি এবং মুয়েই থাই ও বক্সিংয়ের মতো খেলাকে সাধারণ মানুষের কাছে পরিচিত করার লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে ‘জুলকান বিটডাউন’ সিরিজ।

আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা কেবল খেলোয়াড়দের দক্ষতা প্রদর্শনের মঞ্চ নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলারও সুযোগ। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে কমব্যাট স্পোর্টসের সম্ভাবনা সম্প্রসারণেও এ আয়োজন ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হলে বক্সিং ও অন্যান্য কমব্যাট স্পোর্টসের প্রতি তরুণদের আগ্রহ বাড়বে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম নতুন খেলোয়াড় তৈরির পথও আরও সুগম হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার পিস ইয়াবা জব্দ

১

উসমান (রা.)-এর ব্যবসায়িক জীবন: সাফল্যের সঙ্গে নৈতিকতার পাঠ

২

বাবার স্বপ্নের এবিজি স্পোর্টস সিটির ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন আনভীর

৩

বক্সিংয়ের নতুন তারকা তৈরির প্রত্যয়ে ‘জুলকান বিটডাউন ৩’

৪

বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে গোলাবারুদ উদ্ধার

৫

এবিজি মিডিয়া কাপ ফুটবল বাংলাদেশের মিডিয়া অঙ্গনে নতুন দৃষ্টান্ত গড়তে যাচ্ছে

৬

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনে পবিত্রতা ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও দান অনুষ্ঠান সম্পন্ন

৭

লামায় চলমান মামলার জায়গায় জোর পূর্বক বহিরাগত ভাড়াটিয়া লোকজন নিয়ে বসত বাড়ি নির্মাণ ও জবর- দখলের অভিযোগ 

৮

পটিয়ায় এডুকেশন গার্ডেন এন্ড হিফজ মাদ্রাসার হিফজুল কুরআন সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

৯

টেকনাফে ৮ গুলিবিদ্ধ অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে 

১০

সেন্টমার্টিনে রান্না করা চিংড়ি খেয়ে প্রাণ গেল এক পর্যটকের

১১

লামার টঙ্গরঝিরিতে ভূমিবিরোধ ঘিরে উত্তেজনা, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

১২

শিশুদের পুষ্টি সুরক্ষায় ২০২৭ থেকে বড় কর্মসূচি সরকারের

১৩

আল্লাহভীরু আলেম: জ্ঞান, আমল ও মানবকল্যাণের ১০ বৈশিষ্ট্য

১৪

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের শক্তিশালী ঠিকানা এবিজি স্পোর্টস সিটি

১৫

নতুন প্রজন্মকে কৃষির প্রতি উৎসাহিত করার আহ্বান ডা. জুবাইদার

১৬

সেতু বাস্তবায়নে কোন প্রতিবন্ধকতাই মেনে নিবে না নারায়ণগঞ্জবাসী: বন্দর থানা সিনিয়র সিটিজেন ফোরাম 

১৭

পটিয়ায় দুই লাখ মুসল্লির অংশগ্রহণে ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন

১৮

বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদের  ব্যানারে নদীনাফ শিল্পীগোষ্ঠী ও সৈবাল শিল্ল্পী গোষ্ঠীর   প্রস্তুতি মুলক প্রশিক্ষণ চলছে

১৯

ফকির পাড়ায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অলস্টার ফুটবল একাদশ

২০