
বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিচালিত সারাদেশে সুস্থ সংস্কৃতির নান্দনিক পরিবেশ সৃষ্টিকারী সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে আগামী ১৮ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি উপলক্ষে নদীনাফ শিল্পী গোষ্ঠী ও সৈবাল শিল্পী গোষ্ঠীর প্রশিক্ষণ প্রোগ্রাম চলমান রয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হ্নীলাস্থ টেকনাফ উপজেলা কার্যালয়ে চলেছে এই প্রশিক্ষণ
২৭ নভেম্বর বিকাল ৩ টা থেকে নদীনাফ শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক মমতাজুল ইসলাম মনুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ সরওয়ার কামাল সিকদার। জিয়াউল হোছাইন কায়সারের সঞ্চালনায় প্রশিক্ষণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন নদীনাফ শিল্পীগোষ্ঠীর মুহাম্মদ ইব্রাহীম খলিল, শামসুল আলম শারেক সিরাজুল ইসলাম মাংগো, দেশীয় সাংস্কৃতিক সংসদের দায়িত্বশীল কামরুল হাসান আবির,সৈবাল শিল্পী গোষ্ঠীর পরিচালক মিজানুর রহমান মানিক, সহকারী পরিচালক হামিদুর রহমান, হোয়াইক্যং কিডস্ নাশিদ একাডেমীর পরিচালক নুরুল কাদের শাহী প্রমুখ। উল্লেখ্য ১৮ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হ্নীলা আলফালাহ একাডেমি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে নদীনাফ শিল্পী গোষ্ঠী ও সৈবাল শিল্পী গোষ্ঠীর নাম করা শিল্পী বৃন্দ ও ক্ষুদে শিল্পীর অংশগ্রহণ করবেন। উক্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য সংগঠন সহ সর্বসাধারণ কে ১৮ ডিসেম্বর হ্নীলা আলফালাহ একাডেমি মাঠে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।###
মন্তব্য করুন