ABN BANGLA TV
২৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে গোলাবারুদ উদ্ধার

বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে গোলাবারুদ উদ্ধার

থানচি (বান্দরবান) প্রতিনিধি: রেমবো ত্রিপুরা

পার্বত্য বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ নভেম্বর) বান্দরবান সেক্টরের নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনে অবস্থিত পাহাড়ি এলাকায় গোপনে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুদ রাখা হয়েছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিকসহ বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন।

অভিযানটি দুপুর ১:৩০ ঘটিকায় শুরু হয়। সন্দেহজনক এলাকায় দীর্ঘ সময় ধরে ব্যাপক তল্লাশি চালানোর পর বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকায় পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের মধ্যে অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা সর্বমোট ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গোলাবারুদগুলো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে গোপন স্থানে মজুদ করা হয়েছিল। এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের শনাক্ত করতঃ আইনের আওতায় আনার নিমিত্তে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

সেক্টর কমান্ডার বলেন, বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, আন্তঃইউনিট সমন্বয় এবং ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। এ লক্ষ্যে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার পিস ইয়াবা জব্দ

১

উসমান (রা.)-এর ব্যবসায়িক জীবন: সাফল্যের সঙ্গে নৈতিকতার পাঠ

২

বাবার স্বপ্নের এবিজি স্পোর্টস সিটির ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন আনভীর

৩

বক্সিংয়ের নতুন তারকা তৈরির প্রত্যয়ে ‘জুলকান বিটডাউন ৩’

৪

বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে গোলাবারুদ উদ্ধার

৫

এবিজি মিডিয়া কাপ ফুটবল বাংলাদেশের মিডিয়া অঙ্গনে নতুন দৃষ্টান্ত গড়তে যাচ্ছে

৬

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনে পবিত্রতা ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও দান অনুষ্ঠান সম্পন্ন

৭

লামায় চলমান মামলার জায়গায় জোর পূর্বক বহিরাগত ভাড়াটিয়া লোকজন নিয়ে বসত বাড়ি নির্মাণ ও জবর- দখলের অভিযোগ 

৮

পটিয়ায় এডুকেশন গার্ডেন এন্ড হিফজ মাদ্রাসার হিফজুল কুরআন সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

৯

টেকনাফে ৮ গুলিবিদ্ধ অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে 

১০

সেন্টমার্টিনে রান্না করা চিংড়ি খেয়ে প্রাণ গেল এক পর্যটকের

১১

লামার টঙ্গরঝিরিতে ভূমিবিরোধ ঘিরে উত্তেজনা, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

১২

শিশুদের পুষ্টি সুরক্ষায় ২০২৭ থেকে বড় কর্মসূচি সরকারের

১৩

আল্লাহভীরু আলেম: জ্ঞান, আমল ও মানবকল্যাণের ১০ বৈশিষ্ট্য

১৪

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের শক্তিশালী ঠিকানা এবিজি স্পোর্টস সিটি

১৫

নতুন প্রজন্মকে কৃষির প্রতি উৎসাহিত করার আহ্বান ডা. জুবাইদার

১৬

সেতু বাস্তবায়নে কোন প্রতিবন্ধকতাই মেনে নিবে না নারায়ণগঞ্জবাসী: বন্দর থানা সিনিয়র সিটিজেন ফোরাম 

১৭

পটিয়ায় দুই লাখ মুসল্লির অংশগ্রহণে ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন

১৮

বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদের  ব্যানারে নদীনাফ শিল্পীগোষ্ঠী ও সৈবাল শিল্ল্পী গোষ্ঠীর   প্রস্তুতি মুলক প্রশিক্ষণ চলছে

১৯

ফকির পাড়ায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অলস্টার ফুটবল একাদশ

২০